এক্সপ্লোর

Howrah News: জমিতে কাজের সময়ে বজ্রাঘাতে মৃত্যু ব্যক্তির

Shyampur News: নিজের জমিতে কাজের সময় বছর ষাটের এক ব্যক্তির উপর আচমকা বাজ পড়ে। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

সুনীত হালদার, হাওড়া: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু হল বজ্রাঘাতে (Lightning)। গতকাল মর্মান্তিক ঘটনাটি ঘটেঠে জগৎবল্লভপুরের শ্যামপুর (Shyampur) বাগ পাড়া এলাকায়। নিজের জমিতে কাজের সময় বছর ষাটের এক ব্যক্তির উপর আচমকা বাজ পড়ে। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

বাজ পড়ে মৃত্যু ব্যক্তির-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অশোক বাগ। গতকাল তিনি নিজের জমিতে কাজ করছিলেন। বছর ষাটের ওই ব্যক্তি নিজের জমিতে ধানের বীজ পোঁতার কাজ করছিলেন। কিন্তু সন্ধ্যার পর তুমুল বৃষ্টি নামে এলাকায়। রাতে যখন বৃষ্টি থাকে, তখন ওই ব্যক্তি তাঁর জমির অতিরিক্ত নালা কেটে মাঠের জল বের করে দেওয়ার জন্য মাঠে যান। কাজ সেরে মাঠ থেকে ফেরার সময় আচমকাই ফের বাজ পড়ে। বজ্রাঘাতে বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন - Howrah News: শিশুদের সাঁতার শেখানোর জায়গায় জলের গভীরতা কতটা ছিল? হাওড়ায় বালকের মৃত্যুতে উঠছে প্রশ্ন

প্রসঙ্গত, সম্প্রতি দিঘায় সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্য়ু। জানা গিয়েছে যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২ পর্যটকের। তাঁদের মধ্যে একজনের নাম সুগম পাল। তাঁর বয়স ২৪ বছর। তিনি হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ পাল। তাঁর বয়স ২৫ বছর। তিনি কল্যাণীর বাসিন্দা। এই দু জনের সঙ্গে ছিলেন সুগম পালের স্ত্রী তিয়াসা পালও। যদিও তিনি গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিন আগে বর্ধমানের ভাতারে গরু চড়াতে গেছিলেন এক বৃদ্ধ, তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় তার।  

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget