এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় প্রোমোটারকে খুনের পর কীভাবে পালিয়েছিল ২ আততায়ী হারুন ও রোহিত? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Howrah Shootout: হাওড়ায় প্রোমোটারকে খুনের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, ৬ বার গুলি চালানোর পর দৌড়ে পালাচ্ছে ২ আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন।

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া : হাওড়ায় হাড়হিম করা হত্যাকাণ্ডে এখনও অধরা ২ মূল আততায়ী। CCTV ফুটেজ থাকা সত্ত্বেও এখনও অধরা হারুন খান এবং রোহিত হোসেন। প্রোমোটারকে খুনের পরে সেখান থেকে পালায় হারুন এবং রোহিত। প্রথমে একটি বাইককে থামানোর চেষ্টা করে দু'জন, খবর পুলিশ সূত্রে। এরপরে আরেকটি বাইকে চেপে চম্পট দেয় দু'জন। বাইকে করে হাওড়ার অলি-গলি দিয়ে পালায় ২ আততায়ী। বাইক থেকে নেমে ট্যাক্সি করে জোড়াসাঁকোয় পৌঁছয় হারুন এবং রোহিত, খবর পুলিশ সূত্রে।  

হাওড়ায় প্রোমোটারকে খুনের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, ৬ বার গুলি চালানোর পর দৌড়ে পালাচ্ছে ২ আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ অনুসারে প্রথমে প্রোমোটার সফিক খানের উপর পিছন থেকে গুলি করে রোহিত হোসেন। সফিক মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করার জন্য তাঁর উপর ফের গুলি চালায় হারুন খান। গুলিবিদ্ধ হওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন সফিক। তাঁর আশপাশের ঘুরঘুর করতে দেখা গিয়েছে হারুন এবং রোহিতকে। তবে তারা যে গুলি চালাবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। 

সফিককে গুলি করার পর দৌড়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ২ আততায়ী। এখনও তাদের নাগাল পাওয়া যায়নি। ২ দুষ্কৃতী পালিয়ে গেল কোথায়? যে এলাকায় খুনের ঘটনা ঘটেছিল সেখানে বর্তমানে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, সফিককে খুনের পর একটি গলি থেকে দৌড়ে বেরিয়ে আসে হারুন ও রোহিত। তুলনায় একটি ব্যস্ত রাস্তায় এসে পড়ে ২ আততায়ী। একটি বাইককে থামানোর চেষ্টা করা হয়। সেই বাইকটি থামেনি। পরে কিছুটা দৌড়ে এগিয়ে গিয়ে আরেকটি বাইক থামিয়ে তাতে চড়ে বসে হারুন এবং রোহিত। বাইকে করে জিটি রোডের পাশের গলি দিয়ে মূল রাস্তায় এসে ট্যাক্সিতে চড়ে ২ দুষ্কৃতী। চম্পট দেয় কলকাতার জোড়াসাঁকোয়। সেখানেই গা-ঢাকা দিয়েছিল হারুন এবং রোহিত, খবর পুলিশ সূত্রে। 

তারপর থেকে এই ২ আততায়ী কোথায় গেল, তা এখনও জানা যায়নি। যে ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজনকে জোড়াসাঁকো থেকেই গ্রেফতার করা হয়েছে। এই তিনজনকে আজ আদালতে পেশ করা হবে বলে খবর। হারুন খান এবং রোহিত হোসেন, হাওড়ার প্রোমোটার সফিক খানকে খুনের ঘটনায় এই ২ মূল অভিযুক্ত বর্তমানে কোথায় গা-ঢাকা দিয়ে রয়েছে তা জানতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget