এক্সপ্লোর

Swami Vivekananda: শিবপুরে স্বামীজির পদার্পণকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ, নির্মিত হবে তোরণ, হল ভিত্তিপ্রস্তর স্থাপন

Howrah News: ১৮৯৮-র ৮ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিনে স্বামীজি বেলুড় মঠ থেকে নৌকায় চেপে শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে আসেন। এরপর ভক্তদের নিয়ে পায়ে হেঁটে পৌঁছন শ্রীরামকৃষ্ণপুর লেনের নবগোপাল ঘোষের বাড়ি।

সুনীত হালদার, হাওড়া: শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে (Shibpur Ramkrishnapur Ghat) পা রেখেছিলেন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)। সেই পদার্পণকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিলেন শহরের নাগরিকরা। তৈরি হবে বিশেষ তোরণ। আর তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল আজ। 

স্বামীজির পদার্পণকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ

শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে স্বামীজির পদার্পণকে স্মরণীয় করে রাখতে তোরণ নির্মাণের উদ্যোগ নিলেন শহরের নাগরিকরা। বৃহস্পতিবার সেই তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১৮৯৮ সালের ৮ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিনে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ থেকে নৌকায় চেপে শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে আসেন। এরপর তিনি ভক্তদের নিয়ে পায়ে হেঁটে পৌঁছন শ্রীরামকৃষ্ণপুর লেনের নবগোপাল ঘোষের বাড়ি। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন। স্বামীজির ওই বাড়িতে ১২৫ বছর আগে পদার্পণের এই ঘটনাকে কেন্দ্র করে আজও ঘোষ বাড়িতে মহাসমারোহে  দিনটি পালন করা হয়। শোনা যায়, স্বামীজি নিজের মাথার পাগড়ি ওই বাড়িতে দান করে যান। আজও ঘোষ বাড়িতে পরম যত্নে ওই পাগড়িকে পুজো করা হয়।

আজ স্বামীজির পদার্পণের দিনটিকে কেন্দ্র করে 'রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সঙ্ঘ' ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রামকৃষ্ণপুর ঘাটের কাছে একটি তোরণ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই কাজের শিলান্যাস করেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়।

আরও পড়ুন: Madhyamik Exam 2024: কারও দাবি 'খুব কঠিন', কারও মতে 'জলের মতো সহজ'... অঙ্ক পরীক্ষা দিয়ে কী প্রতিক্রিয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের?

এদিন স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, 'স্বামীজি হাওড়াকে তাঁর কর্মস্থল হিসেবে বেছে নিয়েছিলেন। বেলুড় মঠকে তিনি গোটা কর্মকাণ্ডের নার্ভ সেন্টার হিসেবে তৈরি করেছিলেন। ১২৫ বছর আগে এই মাঘী পূর্ণিমার দিনেই ঘোষ বাড়িতে বসে স্বামীজি তাঁর বিখ্যাত প্রণাম মন্ত্র তৈরি করেন। যা শিষ্যরা আজও ভক্তি ভরে উচ্চারণ করেন। তাই আজকের দিনটার গুরুত্ব অপরিসীম।' মন্ত্রী অরূপ রায় বলেন, 'স্বামী বিবেকানন্দের চিন্তা এবং ভাব আন্দোলন ছড়িয়ে দিতে তাঁরা কাজ করছেন। কথায় বলে গঙ্গার পশ্চিমকূল বারাণসীর সমতুল্য। আমরা ভাগ্যবান এখানে বসবাস করি। তিন মাসের মধ্যে এই তোরণ তৈরির কাজ শেষ হবে।' তিনি চান স্বামীজির পদধূলি পড়ার জন্য এই স্থান এক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে উঠুক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget