এক্সপ্লোর

Madhyamik Exam 2024: কারও দাবি 'খুব কঠিন', কারও মতে 'জলের মতো সহজ'... অঙ্ক পরীক্ষা দিয়ে কী প্রতিক্রিয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের?

Madhyamik Exam: বৃহস্পতিবার, মাধ্যমিকের গণিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল? খুব কঠিন নাকি সহজ? সিলেবাসের মধ্যে থেকেই এল প্রশ্ন? কী বলছে পরীক্ষার্থীরা? খোঁজ নিল এবিপি আনন্দ।

কলকাতা: 'অঙ্ক কী কঠিন...'! সত্যিই কি তাই? চলতি মাসের ২ তারিখ শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024)। আর আজ ছিল সেই কঠিন বিষয়ের দিন! অঙ্ক পরীক্ষা (Mathematics Exam)। একে জীবনের প্রথম বড় পরীক্ষার টেনশন, তার ওপর অনেক পড়ুয়ারই একটা আতঙ্কের বিষয় যেন অঙ্ক। বৃহস্পতিবার, মাধ্যমিকের গণিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল? খুব কঠিন নাকি সহজ? সিলেবাসের মধ্যে থেকেই এল প্রশ্ন? নাকি অঙ্কের উত্তর মেলাতে হিমশিম খেতে হল পরীক্ষার্থীদের? খোঁজ নিলেন এবিপি আনন্দের প্রতিনিধিরা।

কেমন ছিল প্রশ্নপত্র? কী বলছে মাধ্যমিক পরীক্ষার্থীরা?

কেউ বলছে খুব সহজ, কারও মতে খুব কঠিন। পূর্ব বর্ধমানের এক ছাত্রীর কথায়, 'পরীক্ষা ভালই হয়েছে। বই থেকেই প্রশ্ন এসেছিল। সিলেবাসের মধ্যেই প্রশ্ন এসেছিল খালি খানিক ঘুরিয়ে। প্যাটার্ন একই ছিল।' অপর এক ছাত্রী বলছে, 'পরীক্ষা মোটামুটি হয়েছে।' তবে একইসঙ্গে তাঁর আরও দাবি, 'সিলেবাসের বাইরে অনেকটাই প্রশ্ন এসেছে। যেমন দেখেছিলাম তেমন আসেনি।' আরও এক ছাত্রীরও অবশ্য দাবি, 'সিলেবাসের বাইরে কোনও প্রশ্ন আসেনি। যেমন পড়েছিলাম তেমনই উত্তর দিতে পেরেছি।'

কী বলছেন হাওড়ার পরীক্ষার্থীরা? এক ছাত্রের কথায়, 'ভাল হয়েছে পরীক্ষা। সহজ প্রশ্ন এসেছে সব। আরও কঠিন প্রশ্ন আশা করেছিলাম। ভেবেছিলাম পারব না কিছু।' অপর এক ছাত্র বলছে, 'সহজ ছিল, কিন্তু খানিক কঠিনও ছিল। তবে ভাল হয়েছে তার মধ্যে। কিছু আনকমন প্রশ্ন এসেছে।' তবে হাওড়ারই একদল ছাত্রের আবার বিস্ফোরক দাবি। তাদের কথায়, 'মঙ্গলগ্রহ থেকে প্রশ্ন এসেছে'! তার অভিযোগ, 'পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। ভীষণ কঠিন। উপপাদ্য কমনই আসেনি, তো আমরা লিখব কী করে? পাশ নম্বর না উঠলে ফেল করে যাব।' তাদের অভিযোগ 'কষ্ট করে' যে উপপাদ্যগুলো তারা পড়েছিল, সেগুলিই আসেনি। ছাত্রদের অকপট স্বীকারোক্তি, 'অঙ্ক প্রশ্ন খুব কঠিন এসেছে। মনে হচ্ছে ফেল করে যাব। উপপাদ্য কমন আসেনি সেটা আশা করিনি। যা পরীক্ষা দিয়ে এসেছি মনে হচ্ছে পরের বছর আসতে হবে!'

ঝাড়গ্রামের ছাত্রীদের কথায়, 'সিলেবাসের মধ্যে প্রশ্ন এসেছিল। ভালই হয়েছে পরীক্ষা। ভালই নম্বর আশা করছি।' অপর এক ছাত্রীর কথায়, 'পরীক্ষা ভালই হয়েছে। কমন পেয়েছি। প্রথমে ভয় লাগছিল পরে ঠিক হয়ে যায়।' সেখানে আরও দুই পড়ুয়ার কথায়, পরীক্ষা ভাল হয়েছে, প্রশ্নপত্রও ঠিকই ছিল। 

আরও পড়ুন: North 24 Paraganas: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় নিমতায় গাড়িতে হামলা, গ্রেফতার ২

দক্ষিণ দিনাজপুরের এক পড়ুয়ার কথায়, 'পরীক্ষা ভাল হয়েছে। প্রশ্নও ভাল হয়েছে। কঠিন সহজ মিলিয়ে। ৬০ থেকে ৭০ শতাংশ নম্বর পাব আশা করছি।' একই কথা অপর এক ছাত্রেরও। সহজ কঠিন মিলিয়ে প্রশ্ন এসেছে। এক ছাত্রীর দাবি, 'ভয়ের তেমন কিছু নেই'। তবে সকলেরই দাবি, সহজ কঠিন মিলিয়ে এলেও পরীক্ষা তাদের ভালই হয়েছে। 

প্রসঙ্গত, প্রায় শেষের মুখে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আর তিনটি বিষয়, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়া বাকি আছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
Nitin Nabin: ২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget