এক্সপ্লোর

Howrah News: ধৃত দুই রাজমিস্ত্রির জেল হেফাজত, ভালবাসার টানেই ঘর ছাড়েন, জানালেন নিশ্চিন্দার দুই গৃহবধূ

Howrah News: রেল পুলিশের সহায়তায় বুধবার আসানসোল স্টেশন থেকে সাত বছরের শিশু-সহ ওই দুই গৃহবধূ এবং তাঁদের সঙ্গী দুই রাজমিস্ত্রিকে আটক করে পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: নিশ্চিন্দায় (Howrah-Nischinda) গৃহবধূ পলায়নের ঘটনায় টানাপড়েন অব্যাহত। প্রেমের টানে ঘর ছেড়েছিলেন বলে গোপন জবানবন্দিতে জানিয়েছেন দুই গৃহবধূই (Housewives Left Home)। তবে যাঁদের সঙ্গে ঘর ছেড়েছিলেন, সেই দুই রাজমিস্ত্রিকে জেল হেফাজতে পাঠাল আদালত। বৃহস্পতিবার হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় দুই অভিযুক্তকে। সেখানে দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক।

অন্য দিকে, হাওড়া আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন দুই গৃহবধূও। তবে পরিবারের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন তাঁরা। রাজি হননি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেও। তবে পুলিশ জানিয়েছে, পরিবারে অশান্তি ছিল বটে। তবে ঘর ছাড়ার সঙ্গে আর্থিক সম্পর্ক নেই। প্রেমে পড়েই ঘর ছেড়েছিলেন দুই গৃহবধূ।

রেল পুলিশের সহায়তায় বুধবার আসানসোল স্টেশন থেকে সাত বছরের শিশু-সহ ওই দুই গৃহবধূ এবং তাঁদের সঙ্গী দুই রাজমিস্ত্রিকে আটক করে পুলিশ। সেই থেকে টানাপড়েন চলছে। পরিবারের তরফে অভিযোগ ছিল, দুই গৃহবধূ এবং সাত বছরের শিশুটিকে অপহরণ করা হয়েছে। কিন্তু স্বেচ্ছায় ঘর ছেড়েছিলেন বলে জানিয়েছেন দু’জনেই। তার পরই পরিবারের তরফে হাত তুলে নেওয়া হয়েছে। শিশুটিকে ফেরত নিলেও, দুই বধূকে ফিরিয়ে নেবেন না বলে জানিয়েছে তারা।

নিশ্চিন্দার আনন্দ নগরের বাসিন্দা ওই গৃহবধূ, ডিসেম্বরের মাঝামাঝি নিখোঁজ হয়ে যান। সেই সময় পরিবারের তরফে জানানো হয়, শ্রীরামপুরে কেটানাটাক করতে য়াবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন একই পরিবারের ওই দুই জা। তাঁদের মধ্যে ছোট জা নিজের সন্তানকেও সঙ্গে করে নিয়ে যান। তার পর থেকে আর তাঁদের খোঁজ মেলেনি।তাঁদের অপহরণ করা হয়েছে বলেই আশঙ্কা ছিল পরিবারের।

আরও পড়ুন: Howrah News: নিখাদ প্রেমের টানে ঘর বাঁধার স্বপ্নে বাড়ি ছেড়েছিলেন নিশ্চিন্দার দুই জা?

কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাস ছয়েক আগে বাড়ি মেরামতির কাজ করতে আসা দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই দুই বধূর। কেনাকাটার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছেন তাঁরা। প্রথমে দুই রাজমিস্ত্রির সঙ্গে তাঁদের মুর্শিদাবাদের সুতির বাড়িতে যান দুই গৃহবধূ। তার পর মুম্বই পাড়ি দেন। কিন্তু টাকাপয়সার সমস্যার জন্য একরাত থেকেই ফিরে আসেন।

পুলিশের দাবি, এর পর মুর্শিদাবাদেই নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নেন ওই দুই গৃহবধূ। সেই মতো বুধবার আসানসোল হয়ে ফিরছিলেন। তখনই সাদা পোশাকে মোতায়েন পুলিশ তাঁদের আটক করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget