এক্সপ্লোর

Howrah News: নিখাদ প্রেমের টানে ঘর বাঁধার স্বপ্নে বাড়ি ছেড়েছিলেন নিশ্চিন্দার দুই জা?

 Howrah Nischinda News: উল্লেখ্য, গত ছয় মাস আগে নিশ্চিন্দার আনন্দ নগরের কর্মকার পরিবারের বাড়ি মেরামতের সময় দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই পরিবারের দুই বধুর।

হাওড়া: শুধুমাত্র ভালোবাসার টানে ঘর ছেড়েছিলো নিশ্চিন্দার (Howrah-Nischinda)  দুই গৃহবধূ (Housewife)। এমনই তথ্য উঠে এলো পুলিশি জেরায়। গতকাল নিশ্চিন্দা দুই গৃহবধূ এবং তাদের দুই প্রেমিককে আটক করে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে পুলিশ এই তথ্য জানতে পারে।  উল্লেখ্য, গত ছয় মাস আগে নিশ্চিন্দার আনন্দ নগরের কর্মকার পরিবারের বাড়ি মেরামতের সময় দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই পরিবারের দুই বধুর।  তারপর থেকেই তাঁরা ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে গত ১৫ ডিসেম্বর কেনাকাটার নাম করে বেরিয়ে তাঁরা দুজনের সঙ্গে পালিয়ে যান।  মুম্বই থেকে ফিরে আসার পথে আসানসোল স্টেশন থেকে তাদের আটক করে নিশ্চিন্দা থানার পুলিশ। আজ তাদের  হাওড়া আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানানো হয়েছে, পারিবারিক অশান্তি কিছু ছিল।জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ সূত্রে অনুমান, এক্ষেত্রে অর্থের কোনও সম্পর্ক নেই। কারণ, যাঁদের সঙ্গে ওই দুই গৃহবধূ পালিয়েছিলেন, তাঁরা এমন কিছু অর্থবান নয়। কিন্তু তাঁদের প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দুই গৃহবধূ। 

 জানা গেছে, উদ্ধার হওয়া সন্তানকে তার বাবা ও দাদু-দিদার হাতে তুলে দেওয়া হয়েছে। একই পরিবারের তিনজন নিখোঁজের রহস্যভেদ হয়েছিল আগেই। হাওড়ার নিশ্চিন্দার দুই জা এবং তাঁদের সন্তানকে এরপর উদ্ধারও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অপহরণের অভিযোগে দুই গৃহবধূর দুই প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। 

কয়েক দিন আগেও, হাওড়া থেকে মুম্বইয়ে পাড়ি দিয়ে যাঁদের উদ্ধারের পরিকল্পনা করছিলেন গোয়েন্দারা, বুধবার তাঁরাই পুলিশের জালে পড়েন আসানসোলে। পুলিশ সূত্রে খবর,   আসানসোল স্টেশনে সাদা পোশাকে তৈরি ছিল তাদের টিম। দুই জা, সাত বছরের শিশু সন্তান ও দুই রাজমিস্ত্রি যখন ট্রেন পাল্টানোর জন্য প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলেন, তখনই তাঁদের ধরা হয়।

পরিবারের দাবি, শীতের পোশাক কেনার জন্য গত ১৫ ডিসেম্বর হুগলির শ্রীরামপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন তাঁরা। সঙ্গে ছিল ছোট জায়ের সাত বছরের সন্তান।তারপরই তাঁরা নিখোঁজ হয়ে যান। সোমবার পুলিশের তরফে জানানো হয়, মুর্শিদাবাদের সুতির বাসিন্দা দুই রাজমিস্ত্রির সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন দুই জা! প্রথম তাঁদের কাছে মুর্শিদবাদের সুতিতে যান দুই মহিলা।১৬ ডিসেম্বর মুর্শিদাবাদের সুতি থেকে মুম্বই পাড়ি দেন ৫ জন। আর্থিক কারণে বাণিজ্যনগরীতে এক রাত থেকে আবার রাজ্যে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।  পুলিশের অনুমান, মুর্শিদাবাদে আলাদা করে সংসার পাতার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু শেষরক্ষা হল না। আসানসোল স্টেশনে ধরা গেলেন সবাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget