এক্সপ্লোর

Howrah News:পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, উদ্ধারের পর নার্সিংহোমে নিয়েও শেষ রক্ষা হল না..

Howrah Nursing Home Vandalised : কিশোরের মৃত্যুকে ঘিরে নার্সিংহোমে চালানো হল ভাঙচুর...

সুনীত হালদার, হাওড়া: ফের রোগী মৃত্যুর অভিযোগ উঠল নার্সিংহোমের বিরুদ্ধে। আর তার থেকেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা।বাঁকড়ায় কিশোরের মৃত্যুকে ঘিরে নার্সিংহোমে চালানো হল ভাঙচুর।

পুলিশ সূত্রে খবর বাঁকড়া পশ্চিম পাড়ায় ১১ বছরের কিশোর  সকাল ১১ টা নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। পরে সে যখন ভেসে ওঠে তখন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাকে বাঁকড়া সেন্ট্রাল নার্সিংহোমে নিয়ে আসে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে অন্য হাসপাতালে রেফার করেন। ওই কিশোরের আত্মীয় পরিজন সঙ্গে সঙ্গে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

এরপরই ওই কিশোরকে নিয়ে তারা ঘরে ফেরেন। পরে ওই কিশোরের পরিবারের লোকজন চিকিৎসা হয়নি বলে অভিযোগে সেন্ট্রাল নার্সিংহোমে ভাঙচুর চালায়। চেয়ার টেবিল সবকিছু উল্টে দেয়। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ আউটপোস্টের পুলিশ। তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে।

রোগী মৃত্যুকে কেন্দ্র করে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলকালাম। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। মৃতের নাম সাবিনা বিবি। সোমবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রামপুরহাটের বাসিন্দা ২৭ বছরের গৃহবধূ। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই এই মৃত্যু। ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। রামপুরহাট থানার
পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

বছরটা ২০২৩ সাল। মধ্য কলকাতার লেনিন সরণিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর তুলেছিল নার্সিংহোমে। মূলত কোমরে যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর পঁয়ত্রিশের সাদাব আহমেদ।  এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ।মৃতের আত্মীয়দের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। মূলত  নিউমার্কেট এলাকার বাসিন্দা তথা পেশায় ব্যবসায়ী  বছর পয়ত্রিশের এক যুবক কোমরে প্রবল ব্যথা অনুভব করতে শুরু করেন। যার পরই তাঁকে মধ্য কলকাতার লেনিন সরণীর হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতবছর।

 আরও পড়ুন, শ্মশানে যাওয়ার পথে বাজল ডিজে, তালে তাল মিলিয়ে কোমর দোলালেন শবযাত্রীরা

মৃত যুবকের পরিবারের দাবি ছিল, রাতে হাসপাতালের তরফে ফোন করে জানানো হয়েছিল, রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য আরও অর্থ প্রয়োজন। আর তারপর সকালে জানানো হয়েছিল, মারা গিয়েছেন ওই যুবক। যারপরই ক্ষোভে ফেটে পড়েন যুবকের পরিবারের লোকজন। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, যথাযথ চিকিৎসার বদলে শুধুই অর্থের দাবি জানিয়েছিল তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget