এক্সপ্লোর

TMC MLA : "বিরোধীশূন্য করতে হবে", শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়কের

Panchayat Vote Loot : পাঁচলার তৃণমূল বিধায়ককে নাম করে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ! পাঁচলার (Panchla) তৃণমূল বিধায়ককে নাম করে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা শুভেন্দুর ঘাড়ে দায় ঠেললেন হাওড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA)। কার্যত মেনে নিলেন ভোট লুঠের অভিযোগ।

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য় করতে বলেছিলেন শুভেন্দুই। ভোট লুঠের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে শুভেন্দু অধিকারীর ঘাড়েই দায় ঠেললেন তৃণমূল বিধায়ক। 

বৃহস্পতিবার, হাওড়ার পাঁচলায় সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেই সভা থেকে পাঁচলার তৃণমূল বিধায়কের উদ্দেশে ভোট লুঠ, মনোনয়নে বাধা সহ একাধিক অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেছিলেন, "এখানে পাঁচলাতেও করেছেন গুলশন মল্লিক। ৭ দিন ধরে লাঠি, বাঁশ, বোমা, বন্দুক, গুন্ডা নিয়ে বিডিও অফিস অবরুদ্ধ করে রাখা হয়েছিল। যাতে কেউ নমিনেশন না করে, ৩৪ শতাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ভোটের দিন লুঠ করার চেষ্টা। অনেক গ্রাম রুখে দিয়েছে। সাঁকরাইল, পাঁচলা, ডোমজুড়, উলুবেড়িয়ায় কোনও জায়গায় গণনাতে বিরোধী এজেন্ট ছিল না। মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে।"

এ প্রসঙ্গে এবার পাল্টা জবাব দিলেন পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। আজ তিনি বলেন, "আমরা তো বিগত দিনে শুভেন্দুদা যখন আমাদের দলে ছিলেন, তখন যেভাবে নির্দেশ দিতেন, সেভাবে কাজ করতে হতো। এখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন, ভোট করতে হবে। অতএব, আমরা ভোট করব, প্রার্থী দিতে যাব। সংগঠনের ক্ষমতা থেকে আমরা জিতে নেব। দেখিয়ে দেব, সংগঠনের বলে আমরা পাঁচলায় যেভাবে বিগত দিনে রেজাল্ট করেছি, তার থেকে ভাল রেজাল্ট করব।"

তৃণমূল বিধায়ককে প্রশ্ন করা হয়, আগেরবার কি শুভেন্দুবাবুই আপনাদের প্রার্থী দিতে না বলতেন ? এই প্রশ্নের উত্তরে গুলশন মল্লিক বলেন, "শুভেন্দুবাবু যখন আমাদের দলে ছিলেন, সবাই এসেছেন এমন, আমাদের কেন্দ্রের সবাই এসেছেন, তখন সেইভাবে আমাদের বলতেন, এখানে বিরোধীশূন্য করতে হবে।" বিরোধীশূন্য মানে কি ভোটে হারিয়ে নাকি যেভাবেই হোক ? এর উত্তরে বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, "সেটা বুঝে নিন।"

এপ্রসঙ্গে বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, তৃণমূলের কে দায়িত্বে ছিলেন জানি না। কিন্তু আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। ভোট লুঠ হয়েছে। 

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, আমরা তো এটাই বলে এসেছি। গত পঞ্চায়েত নির্বাচনে কোনও ভোট হয়নি। আজ তৃণমূলের নেতারা স্বীকার করেছেম। ভোট হল না। ৫ বছর ধরে পঞ্চায়েত চালাল, তার কী হবে? বীরভূম, ডায়মন়্ড হারবারে ভোট হয়নি, তাও কি শুভেন্দুর নির্দেশেই ? ওই কি সবথেকে বড় নেতা ? 

৫ বছর পর, সামনে আবার একটা পঞ্চায়েত নির্বাচন। এবার কি গতবারের ছবিটা বদলাবে ? বলবে সময়। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget