এক্সপ্লোর

Howrah News: সৌরশক্তিতে চলবে পুলিশ সদর দফতর, শুভ উদ্বোধন হল হাওড়ায়

Solar Power: মঙ্গলবার এই সোলার প্রযুক্তির উদ্বোধন করলেন হাওড়ার পুলিস কমিশনার সি সুধাকর।

সুনীত হালদার, হাওড়া: বিদ্যুৎ বাঁচানো যাবে, আবার দূষণমুক্ত পরিবেশ গঠনও সম্ভব হবে। তার শুভ উদ্যোগ শুরু হল পুলিশের হাত ধরেই। হাওড়া (Howrah News)) সিটি পুলিশের সদর দফতরে এ বার বসল সোলার প্যানেল। সৌরশক্তির (Solar Power) মাধ্যমেই এই দফতর চালানো হবে। প্রয়োজনে সাহায্য নেওয়া হবে সিইএসসি থেকে। 

সৌরশক্তিতে চলবে পুলিশ সদর দফতর

মঙ্গলবার এই সোলার প্রযুক্তির উদ্বোধন করলেন হাওড়ার পুলিস কমিশনার সি সুধাকর। জানা গিয়েছে, সদর দফতরের ছাদে মোট ৭১টি সোলার প্য়ানেল বসানো হয়েছে। সেখান থেকে প্রতিদিন ৩০.৮ কিলোভল্ট বিদ্যুৎ উৎপন্ন করা হবে। আর সেই বিদ্যুৎ দিয়েই চলবে গোটা দফতর। 

আরও পড়ুন: Howrah News: শুল্কহ্রাসের বিরুদ্ধে বেনজির প্রতিবাদ, এক ঘণ্টা অন্ধকারে ডুবল রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প

পুলিশ সূত্রে খবর, টেলিফোন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালিত হবে সৌরশক্তির মাধ্যমে। মেঘলা দিনে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে সিইএসসি-র সাহায্য় নিতে হবে।

একটি বেসরকারি ব্যাঙ্কের সমাজ সেবামূলক প্রকল্পের অধীনে তৈরি হয়েছে গোটা সৌর বিদ্যুৎ প্রযুক্তি। হাওড়া সিটি পুলিশের সবুজ হাওড়া প্রজেক্টের অন্তর্ভুক্ত এই সোলার ব্যবস্থা।

সন্ধেয় অন্ধকারে ডুবল পেট্রোল পাম্পগুলি

তবে সৌরশক্তির মাধ্যমে যখন নিষ্কলুষ বিদ্যুৎ পরিষেবার উদ্বোধন হল হাওড়ায়, সেই দিন সন্ধেয় অন্ধকার নেমে এল জেলার সমস্ত পেট্রোল পাম্পে। কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্তের বিরোধিতায় এ দিন সন্ধে ৭টা থেকে ৮টা পর্যন্ত আলো নিভিয়ে রাখার সিদ্ধান্ত নেন পেট্রোল পাম্পের মালিকরা। 

শুধু হাওড়াই নয়, কলকাতা-সহ জেলাগুলিতেও একই দৃশ্য চোখে পড়ে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের ডাকে রাজ্যের প্রায় ৩ হাজার পেট্রোল পাম্পের আলো নেভানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই অনুযায়ী, এ দিন সন্ধে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত পেট্রোলপাম্পের আলো নিভিয়ে রাখা হয় (Howrah News)। 

পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার শুল্কের হার কমানোয় পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটা নেমে গিয়েছে। তাতে আর্থিক  ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। তাই আলো নিভিয়েই কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এমন বেনজির প্রতিবাদ (Kolkata News)। 

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget