এক্সপ্লোর

Dilip on Vande Bharat : হাওড়া-পুরী বন্দে ভারতের যাত্রীদের অভিনন্দন দিলীপের

Howrah-Puri Vande Bharat : হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের অভিনন্দন জানাতে স্টেশনে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের অভিনন্দন জানাতে স্টেশনে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুরী (Puri) থেকে উদ্বোধন হয়েছিল বন্দে ভারত ট্রেন। আজ তার প্রথম দিন।

ট্রেনের চালক-সহ যাত্রীদের অভিনন্দন জানালেন দিলীপ ঘোষ

কলকাতা থেকে যাত্রীদের নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিল বন্দে ভারত ট্রেন। খড়্গপুর স্টেশনে বন্দে ভারত ট্রেন পৌঁছাতে মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ ট্রেনে উঠে ট্রেনের চালক-সহ যাত্রীদের অভিনন্দন জানালেন। দিলীপ ঘোষকে ট্রেন যাত্রীরা পাশে পেয়ে কেউ সেলফি তুললেন। কেউ আবার তার অভিনন্দন বার্তা গ্রহণ করলেন।

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )  । পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছবে বন্দে ভারত। খড়গপুর স্টেশনে ট্রেনে উঠে চালক ও যাত্রীদের অভিনন্দন জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন। 

বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ, আগামী রবিবার পর্যন্ত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত ১১২৮ টি আসনের টিকিট বুক করা হয়েছে বলে জানা গিয়েছে।              

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

কথায় বলে, বাঙালির পায়ের তলায় সরষে। তাই, বেশি দিন স্থির হয়ে থাকতে পারে না। সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়তে ভালবাসে। আর ছোট্ট ছুটি মানেই দীপুদা অর্থাৎ দিঘা -পুরী - দার্জিলিং। নিউ জলপাইগুড়ি অবধি বন্দেভারত পরিষেবা আগেই চালু হয়ে গিয়েছে। সাড়াও মিলছে ব্যাপক। এবার ডেস্টিনেশন নীলাচল। মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে সৈকত শহরে।  সমুদ্রকে সাক্ষী রেখে একই দিনে ফিরেও আসা যাবে। বাঙালি পর্যটকদের উৎসাহ তাই তুঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget