এক্সপ্লোর

Howrah-Puri Vande Bharat : আজ  চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের

Vande Bharat Train: গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সুনীত হালদার, হাওড়া : চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত ( Howrah Puri Vande Bharat ) এক্সপ্রেসের। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এ রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে ( Santragachi ) হাততালি দিয়ে স্বাগত জানান যাত্রীরা।

গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )  । পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছবে বন্দে ভারত। খড়গপুর স্টেশনে ট্রেনে উঠে চালক ও যাত্রীদের অভিনন্দন জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন। 

আরও পড়ুন :

 রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন?

বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।                                   

আরও পড়ুন :                                                  

হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !            

বৃহস্পতিবার সন্ধে নাগাদ, আগামী রবিবার পর্যন্ত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত ১১২৮ টি আসনের টিকিট বুক করা হয়েছে বলে জানা গিয়েছে।              

কথায় বলে, বাঙালির পায়ের তলায় সরষে। তাই, বেশি দিন স্থির হয়ে থাকতে পারে না। সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়তে ভালবাসে। আর ছোট্ট ছুটি মানেই দীপুদা অর্থাৎ দিঘা -পুরী - দার্জিলিং। নিউ জলপাইগুড়ি অবধি বন্দেভারত পরিষেবা আগেই চালু হয়ে গিয়েছে। সাড়াও মিলছে ব্যাপক। এবার ডেস্টিনেশন নীলাচল। মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে সৈকত শহরে।  সমুদ্রকে সাক্ষী রেখে একই দিনে ফিরেও আসা যাবে! বাঙালি পর্যটকদের উৎসাহ তাই তুঙ্গে। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget