এক্সপ্লোর

Rajib Banerjee: 'ঘরওয়াপসি'তেও রেহাই নেই, ডোমজুড়ে ফের রাজীবকে কালো পতাকা

Rajib Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে দফায় দফায় হত্যে দিয়ে দলে ফেরার রাস্তা পাকা করেন রাজীব, কিন্তু প্রকাশ্যেই তার বিরোধিতা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা।

ডোমজুড়: ভোট মিটতেই ফুল বদলে ঘরে ফিরেছেন। কিন্তু ‘বিশ্বাসঘাতক’ তকমা কাটিয়ে উঠতে পারছেন না হাওড়া ডোমজুড়ে  (Howrah Domjur) প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাই তৃণমূলে ফেরার পরেও ডোমজুড়ে গিয়ে ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। কালো পতাকাও দেখানো হল তাঁকে।

দলের প্রয়াত এক নেতার পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার ডোমজুড়ে পা রাখেন রাজীব। কিন্তু গাড়ি থেকে নামতেই সেখানে তাঁকে প্রায় ঘিরে ধরেন তৃণমূলের (TMC) বিক্ষুব্ধ কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। কালো পতাকা দেখানোর পাশাপাশই রাজীবের উদ্দেশে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়।

এমন বিক্ষোভের মুখে পড়ে, প্রয়াত নেতার পরিবারের সঙ্গে দেখা না করেই রাজীবকে ফিরতে হয়। তবে এ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন: এবার ‘মা ক্যান্টিনে’ বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল, ৭ দিনের মধ্যে জবাব তলব

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দেন রাজীব। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি নিয়ে বিধানসভা থেকে বেরনোর সময় অশ্রুসজল চোখে ক্যামেরার সামনে ধরা দিলেও, চার্টার্ড বিমানে চেপে দিল্লিতে অমিত শাহের (Amit Shah) দরবারে হাজির হওয়ার সময় তার রেশ ছিল না বিন্দুমাত্র।

সেই থেকেই রাজীবের উপর চটেছিলেন ডোমজুড়ের মানুষ এবং দলের স্থানীয় কর্মী-সমর্থকরা। তাই বিজেপি-র প্রতিনিধি হিসেবে যত বারই ডোমজুড় গিয়েছেন তিনি, তত বারই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

বিধানসভা মিটতেই যদিও ‘বোধোদয়’ হয় রাজীবের। কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে দফায় দফায় হত্যে দিয়ে দলে ফেরার রাস্তা পাকা করেন তিনি। কিন্তু তাঁকে দলে ফেরানোয় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মতো নেতারা।

এমন পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে, পুরভোটের দায়িত্ব দিয়ে রাজীবকে ত্রিপুরা (TMC in Tripura) পাঠিয়ে দেন মমতা। কিন্তু তাতেও যে রাজীবের উপর ক্ষোভ মেটেনি তৃণমূল কর্মী-সমর্থক এবং সর্বোপরি ডোমজুড়ে মানুষের, শনিবারের ঘটনায় ফের তার প্রমাণ মিলল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget