এক্সপ্লোর

Jagdeep Dhankar: এবার ‘মা ক্যান্টিনে’ বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল, ৭ দিনের মধ্যে জবাব তলব  

Governor on Maa Canteen:সৌগত রায় বলেছেন, রাজ্য সরকার একমাত্র দায়বদ্ধ বিধানসভার কাছে। সেখানেই যা জবাব দেওয়ার তা দেওয়া হবে। রাজ্যপাল অবান্তর কথাবার্তা বলছেন।

 

কলকাতা: এবার ‘মা ক্যান্টিনে’ ( Maa Canteen) বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। তিনি  তাঁর প্রশ্নের জবাব চেয়ে অর্থ দফতরের প্রধান সচিবকে চিঠি লিখেছেন। ‘১ এপ্রিল, ২০২১ থেকে প্রকল্প চালু হওয়ার কথা। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল ১০০ কোটি টাকা। কিন্তু দেড় মাস আগে থেকেই কীভাবে চালু হল প্রকল্প? ‘মেয়াদের আগে প্রকল্প শুরুর টাকা কীভাবে বরাদ্দ হল?’  জানতে চেয়ে অর্থ দফতরের প্রধান সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপাল।এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেছেন রাজ্যপাল।

এ ব্যাপারে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, রাজ্য সরকার একমাত্র দায়বদ্ধ বিধানসভার কাছে। সেখানেই যা জবাব দেওয়ার তা দেওয়া হবে। রাজ্যপাল অবান্তর কথাবার্তা বলছেন।

 এর আগে  পেগাসাসকাণ্ড নিয়ে রাজ্যের কাছে সব তথ্য চেয়েও পাননি বলে ট্যুইটারে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। জগদীপ ধনকড় ট্যুইটে লিখেছিলেন, মুখ্যসচিবকে জানিয়েও পেগাসাসকাণ্ডে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি থেকে শুরু করে কোনও তথ্য মেলেনি।  ১৮ ডিসেম্বরের মধ্যে ওই তথ্য পাঠানো হোক।  

উল্লেখ্য,  পঞ্চায়েত ভোটের আগে চমক ছিল ‘২১-এ অন্নপূর্ণা’। ২১-এর বিধানসভা ভোটের আগে জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচে রাজ্যে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। যেখানে ৫ টাকায় পেট ভরে দুপুরের খাবারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মাত্র ৫ টাকা দিলেই পাতে পড়ছে ভাত, ডাল একটি তরকারি ও ডিমের ঝোল ৷

সমাজের পিছিয়ে পড়া মানুষ ও দুঃস্থদের জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। যাঁরা এই মা ক্যান্টিনে আসছেন তাঁরা জানাচ্ছেন, এই সময়ে এত সস্তা দরে খাবার সত্যি অকল্পনীয়। তাঁরা বলেছেন, প্রত্যেকদিন এইভাবে খাবার দিলে তাঁদের মতো পিছিয়ে পড়া মানুষদের আর কোনও অসুবিধা থাকবে না। 

 কয়েকদিন আগে কলকাতা পুরভোটের প্রচারেও মা ক্যান্টিনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে আরও ক্যান্টিনের সংখ্যা বাড়ানো নিয়ে কথা বলতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, ''মাত্র ৫ টাকায় মা ক্যান্টিন চালু করেছি। শুধুমাত্র কলকাতাতেই ১২৩টি মা ক্যান্টিন রয়েছে। নিজেও ভেবেছি একদিন খেতে যাব। আগামীতে তা আরও বাড়ানো হবে।''

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget