এক্সপ্লোর

Howrah Ram Navami Clash : ছেলে TMC-BJP সব দলের হয়েই কাজ করত, বললেন আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিলে যোগ দেওয়া সুমিতের মা!

সুমিতের মা দাবি করেছেন, তাঁর ছেলে কোনও দল করে না! তৃণমূল-বিজেপি সব দলের হয়েই কাজ করত। 

সঞ্চয়ন মিত্র, সুনীত হালদার ও কৃষ্ণেন্দু অধিকারী, হাওড়া : হাওড়ার শিবপুরে ( Howrah Shibpore )  রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে নাচানাচির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। মূল অভিযুক্ত সুমিত সাউকে ( Sumit Saw ) আগেই বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার হলেন সুমিতের দুই সঙ্গী অবিনাশ যাদব এবং আরিয়ান গুপ্ত। এই নিয়ে যখন বঙ্গ রাজনীতি, তৃণমূল নানা ছবি পোস্ট করে প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি নেতাদের সঙ্গে সুমিতের সম্পর্কের বিষয়টি, তখনই ধৃত সুমিতের মা অবাক করা দাবি করলেন। তিনি দাবি করেছেন, তাঁর ছেলে কোনও দল করে না! তৃণমূল-বিজেপি সব দলের হয়েই কাজ করত। 

আগ্নেয়াস্ত্রটি কোথায়

বৃহস্পতিবার, হাওড়ার শিবপুরে অশান্তির ( Shibpur Violence )  ঘটনার পর, এই তরুণের এই ছবিই ট্যুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে, রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। পুলিশ দাবি করে, হাওড়া থেকে বিহারের মুঙ্গেরে পালানোর আগে, আগ্নেয়াস্ত্রটি হাওড়ার ফকিরবাগানের বাসিন্দা অবিনাশ যাদবের কাছে রেখে যায় সুমিত। পরে সেটি নন্দীবাগানের বাসিন্দা আরিয়ান গুপ্তকে দেন অবিনাশ। 

'কেউ ছবি করে থাকতে পারে'

রাজ্য বিজেপি নেতা ওমপ্রকাশ সিংহর সঙ্গে সুমিত সাউয়ের এই ছবি প্রকাশ্যে এনে, গেরুয়া শিবিরকে আক্রমণ করছে তৃণমূল। এদিন, অভিযোগ অস্বীকার করে পাল্টা, ধৃত সুমিতের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ করেছেন ওমপ্রকাশ সিংহ। তিনি বলেন, '২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আমি হাওড়ার যুব মোর্চার সভাপতি ছিলাম, কেউ ছবি করে থাকতে পারে। তৃণমূলের হাত রয়েছে, বিধায়কের হাত রয়েছে। ওটা তৃণমূলের হিন্দি সেলের মিছিল কি না, সেটাও দেখতে হবে।'  

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে বলেছেন,  সুমিত সাউয়ের মা দাবি করেছেন, তাঁর ছেলে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ ছিল এবং তাঁদের কর্মসূচিতে যেত। 

তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী বলেছেন, ' বিজেপি কী বলছে যায় আসে না, সব বুথের কর্মীকে আমি চিনি, কেউ অস্ত্র নিয়ে মিছিলে যাবে, সেটা আমি জানব না এটা হয় না। ও বিজেপির কর্মী, তৃণমূলের কেউ নয়। ' 

সুমিত সাউয়ের মায়ের দাবি, ' আমার ছেলে নির্দোষ, ও কোনও রাজনীতি করত না। তৃণমূল-বিজেপি সব দলের হয়ে কাজ করত। খালাসির কাজ করে। ওকে ফাঁসানো হয়েছে। ও কোথা থেকে অস্ত্র পেল জানি না। স্থানীয় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গেও থাকে। ' 

শিবপুরে অশান্তির ঘটনায়,  এখনও পর্যন্ত ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর, অস্ত্রকাণ্ডে ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget