এক্সপ্লোর

Howrah: খালপাড়ের প্রায় ৩০০ ফুট রাস্তায় আচমকা ধস, সমস্যায় উলুবেড়িয়ার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা

কমলচক, বাণীবন, জগদীশপুর, সত্যপীরতলা-সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন যে রাস্তা দিয়ে।

সুনীত হালদার, উলুবেড়িয়া (হাওড়া) : কয়েকদিন ধরেই চলছে প্রচণ্ড বৃষ্টি। আর তার জেরে আচমকাই ধসে গেল খালপাড়ের  প্রায় ৩০০ ফুট রাস্তা।উলুবেড়িয়ার কাঁটাবেড়িয়ায় বনস্পতি খালের পাশের অনেকটা রাস্তা ধসে গিয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন ওই এলাকার পাঁচ-ছ’টি গ্রামের বাসিন্দারা। প্রশাসনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। সেচ দফতর আপদকালীন পরিস্থিতিতে মেরামতির কাজ শুরু করেছে। পুজোর আগেই পাকাপাকিভাবে মেরামতি হবে বলে জানিয়েছে ব্লক প্রশাসন।

প্রায় ৩০০ ফুট রাস্তা ধসে যাওয়ায় আধ ভাঙা রাস্তা দিয়ে, সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করা গেলেও, গাড়ি চলাচল বন্ধ। তার জেরেই ক্ষুব্ধ এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার শুরু থেকেই ফাটল ধরছিল রাস্তায়। ভারী বৃষ্টিতে সোমবার রাতে আচমকাই ধসে যায় খালের দিকে রাস্তার প্রায় ৩০০ফুট অংশ। কমলচক, বাণীবন, জগদীশপুর, সত্যপীরতলা-সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন যে রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েই কাঁটাবেড়িয়া থেকে উলুবেড়িয়া-আমতা রাজ্য সড়কে উঠতে গেলে যেতে হয় প্রায় ১ কিলোমিটার। কিন্তু পানপুর মোড়, বাণীবন হয়ে রাজ্য সড়কে উঠতে প্রায় ৪ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়। সে কারণে রোগী নিয়ে যাওয়া থেকে, জরুরি কাজে ভরসা এই রাস্তায়। রাস্তা ভাঙায় বাসিন্দাদের ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে। রাস্তা সারানোর ব্যাপারে প্রশাসনের প্রয়োজনীয় হেলদোল নেই বলেও অভিযোগ তাঁদের।

প্রশাসন সূত্রে খবর, আগে বালির বস্তা দিয়ে অস্থায়ী ভাবে কাজ হয়েছিল। তবে এ বিষয়ে উলুবেড়িয়া ২ নম্বরের বিডিও জানান, সেচ দফতর কাজ শুরু করেছে। বর্ষায় খালের জল বেশি থাকায় পাইলিংয়ের কাজ এই মুহূর্তে করা যাচ্ছে না। তবে টেন্ডার ডাকা হয়েছে। পাকাপাকি ভাবে পুজোর আগেই কাজ হবে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দ্রুত সারানো হোক, চাইছেন গ্রামবাসী।

আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে উলুবেড়িয়ায় রাস্তায় ধস, ভেঙে পড়ল পাঁচটি দোকান

আরও পড়ুন-টানা বৃষ্টিতে বাংলা থেকে সিকিমগামী কালিম্পঙের ২৯ মাইলে ধস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget