এক্সপ্লোর

Howrah Robbery News : পরপর তিন ফ্ল্যাটে ভয়াবহ চুরি, বাইরে থেকে অন্য ফ্ল্যাটের দরজা সিল করে দিল চোরেরা

Howrah News : মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের একটি বহুতল আবাসনে ঘটেছে এই দুঃসাহসিক চুরির ঘটনা । সোমবার ভোররাতে চোরেরা মেন গেটের তালা ভেঙে আবাসনের ভেতরে ঢুকে পড়ে।

সুনীত হালদার, হাওড়া : ভয়াবহ। দুঃসাহসিক। ভয়ঙ্কর। হাওড়া শহরের চুরির ঘটনার জন্য় কোনও বিশেষণই যথেষ্ট নয়। একই আবাসনের মধ্যে ঢুকে একের পর এক ফ্ল্যাটে করা হল চুরি। লুঠ হয়ে গেল লক্ষ লক্ষ টাকা, গয়না, মূল্যবান দ্রব্য !

মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের একটি বহুতল আবাসনে ঘটেছে এই দুঃসাহসিক চুরির ঘটনা । সোমবার ভোররাতে চোরেরা মেন গেটের তালা ভেঙে আবাসনের ভেতরে ঢুকে পড়ে। তারপর একে একে চারটি ফ্ল্যাটে তালা ভেঙে নগদ টাকা, সোনা - রুপোর অলংকার নিয়ে চম্পট দেয়। উল্লেখযোগ্য হল, বেছে বেছে ফাঁকা ফ্ল্যাটেই করা হয়েছে চুরিগুলো। তার থেকেই প্রমাণ দীর্ঘদিন ধরেই আবাসনের বাসিন্দাদের উর নজর রাখছিল দুষ্কৃতীরা। 

 তিন জনের চোরের একটি দল বেছে বেছে সেসব ফ্ল্যাটেই হাত সাফাই করে যেখানে কেউ ছিলেন না। প্রথমে একতলার একটি ফ্ল্যাটে হানা দেয় তারা। তালা ভেঙে ঢুকে যাবতীয় সোনার গয়না এবং টাকা পয়সা চুরি করে। তারপর একই কায়দায় আরও  তিনটি ফ্ল্যাটে পরপর চুরি হয়। আর এই কাণ্ড ঘটানোর সময় বাকি ফ্ল্যাটগুলি বাইরে থেকে সিল করে দিয়েছিল তারা, যাতে কেউ বেরিয়ে না পড়ে। 

 উল্টো দিকের প্রত্যেকটি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সবচেয়ে বেশি চুরি হয়েছে পাঁচতলায় মহারাষ্ট্রের বাসিন্দা পদম প্রসাদের ফ্ল্যাটে। অভিযোগ, রুপোর ব্যবসায়ী পদম দিন কয়েক আগে দেশের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরেরা তার ফ্ল্যাট থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, চারটি ফ্ল্যাট থেকে নগদ টাকা এবং গয়না মিলিয়ে মোট ৪০ লক্ষ টাকা খোয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।  আবাসন থেকে সিসিটিভি ফুটে সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে  তিনজনকে অপারেশনের পর ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোরেরা আগে থেকেই জানত কোন কোন ফ্ল্যাটের বাসিন্দারা নেই। বেছে বেছে সেইসব বাড়িতেই অপারেশন চালানো হয়। এ ব্যাপারে স্থানীয় কোন দুষ্কৃতীর যোগ থাকতে পারে বলেই ধারণা তদন্তকারীদের। ওই আবাসনে নিরাপত্তা কর্মী না থাকায় চুরির পর চোরেরা নিঃশব্দে বেরিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে এই ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ঝুঁকি! সোমবার সাবধানে থাকুন এই রাশির জাতকরা   

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget