এক্সপ্লোর

Howrah News: ৩০ বছর আগের নৌকা ফিরিয়ে আনছে হাওড়ার পরিবার, জায়গা পাচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে

Howrah Boat: একটা সময় সমুদ্রে মাছ ধরতে জেলেরা এক বিশেষ ধরনের নৌকা ব্যবহার করতেন। যার পোশাকি নাম 'ছোট।' ৩০ বছর পর হাওড়ায় একটি পরিবারের হাতে তৈরি হচ্ছে আস্ত সেই নৌকা।  

সুনীত হালদার , হাওড়া: একটা সময় সমুদ্রে (Sea) মাছ ধরতে জেলেরা এক বিশেষ ধরনের নৌকা  (Boat) ব্যবহার করতেন। যার পোশাকি নাম 'ছোট।' সময়ের সঙ্গে হারিয়ে যায় সেই নৌকা। ৩০ বছর পর হাওড়ার শ্যামপুরে একটি পরিবারের হাতে তৈরি হচ্ছে আস্ত সেই নৌকা।  গোটা তৈরি  প্রক্রিয়া ক্যামেরাবন্দি করে ডকুমেন্টেশন করা  হচ্ছে। যাতে সময়ের গহ্বরে এই বিশেষ প্রযুক্তি হারিয়ে না যায়। এই ডিজিটাইজড ডকুমেন্ট রাখা হবে ব্রিটিশ মিউজিয়ামে। আর নৌকাটি রাখা হবে গুজরাটের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বিশেষ নৌকা তৈরীর এই প্রযুক্তি।

নদীমাতৃক পশ্চিমবঙ্গে বিভিন্ন নদীতে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যুগ যুগ ধরে। মাছ ধরতে ব্যবহার হয় হরেক রকম নৌকা । নদীর গভীরতা, জলের চরিত্র এবং স্রোত অনুযায়ী নৌকার গঠন হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে  মাছ ধরতে জেলেরা ব্যবহার করে চ্যাপ্টা অংশের নৌকা যা ডিঙি, বেতনাই বা বাছরি নামে পরিচিত। পাতান বা জলুই দিয়ে নৌকার কাঠ আটকানো হয়। তবে এই নৌকা দিয়ে সমুদ্রে মাছ ধরা যায় না। বাতাসের ধাক্কায় যে কোন মুহূর্তে উল্টে যাওয়া সম্ভাবনা থাকে। শ্যামপুরের ডিহিমঙ্গলঘাটে একটি পরিবার আছে যারা সমুদ্রে মাছ ধরার জন্য বিশেষ ধরনের নৌকা ছোট তৈরি করে। বাড়ির প্রবীণ সদস্য ৭০ বছরের পঞ্চানন মন্ডল ৩০ বছর আগে শেষ নৌকা তৈরি করেছিলেন। এরপর বাড়ির চার ছেলেকে নিয়ে আরেকটি ছোট তৈরিতে হাত দিয়েছেন। সৌজন্যে ভারত ব্রিটেন যৌথ প্রকল্প। এনডেঞ্জার্ড মেটেরিয়াল নলেজ প্রজেক্টের অধীনে গোটা প্রকল্পের আর্থিক সহায়তা করা হচ্ছে। ব্রিটেনের এক্সটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন পি কুপার, হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত সিন্ধে এবং কলকাতার  নৃতত্ত্ববিদ  স্বরূপ ভট্টাচার্য গোটা প্রকল্পের দেখভাল করছেন।

শ্যামপুরের ডিহিমঙ্গলঘাট এলাকায় রূপনারায়ণ নদীর চরে জোরকদমে কাজ এগিয়ে চলেছে। তারা জানিয়েছেন ৩০ থেকে ৪০ দিন সময় লাগবে। এরপর এই নৌকা পাড়ি দেবে গুজরাটের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে। কিভাবে এই নৌকা তৈরি করা যায় তার গোটা প্রক্রিয়া ও প্রযুক্তি ক্যামেরাবন্দি করা হচ্ছে। সেটা প্রামাণ্য দলিল হিসাবে ব্রিটিশ মিউজিয়ামে রাখা হবে। স্বরূপ ভট্টাচার্য জানিয়েছেন এটি একটি হারিয়ে যাওয়া প্রযুক্তি তাই সংরক্ষণ করা প্রয়োজন। এই নৌকার বিশেষত্ব হল নৌকার নিচের অংশ গভীর এবং সূচালো। এমন ভাবে  কাঠের পাঠাতনগুলি ইংরেজি অক্ষর ভি এর মত  লাগানো হয় যাতে ঢেউ অথবা বাতাসের ধাক্কাতেও নৌকা জলে স্থির থাকতে পারে। হারিয়ে যাওয়ার আগে এটা শেষ স্মৃতি। নৌকা তৈরির প্রধান কারিগর পঞ্চানন মন্ডল জানিয়েছেন তিনি ৩০ বছর আগে শেষবার এই ধরনের নৌকা তৈরি করেছিলেন। কিন্তু নদীতে চর পড়ে যাওয়ার কারণে এই ধরনের নৌকার ব্যবহার কমে গেছে।

আরও পড়ুন, 'সরকার ফেলে দেওয়াতে তাঁরা বিশ্বাসী নন', ‘ডিসেম্বর ডেডলাইন’-র পর মন্তব্য সুকান্ত-র

নিজের চার ছেলেকে নিয়ে তিনি এই কাজ করছেন। পঞ্চাননবাবুর বড় ছেলে অমর মন্ডল জানিয়েছেন তাপ প্রয়োগের মাধ্যমে শিরিষ, বাবলা, অর্জুন এবং সাইবিলাতি কাঠ বাঁকানো হয় যা নৌকা তৈরিতে ব্যবহার হয়েছে। এই কাজ করতে পেরে তারা খুশি। অধ্যাপক জন পি কুপার বলেন প্রথাগত প্রযুক্তির মাধ্যমে নৌকার কারিগররা নৌকা তৈরি করেন। ছোট এর বিশেষত্ব হল কাঠের পাঠাতনগুলোকে ধাতু দিয়ে এমনভাবে জোড়া হয় তাতে নৌকার আকৃতি ভি এর মত হয়। সহজেই নদীর জলকে কাটতে সাহায্য করে। এখানকার বিশেষ প্রযুক্তি তাকে আকর্ষিত করেছে। তাই গোটা পদ্ধতিকে ডকুমেন্টেশন করছেন। সময় বহমান নদীর মত। আর নৌকা সেই নদীর বুকে ভেসে চলে। নৌকা তৈরীর এই বিশেষ প্রযুক্তি হারিয়ে যাওয়ার আগে যেভাবে ডকুমেন্টেশন করা হচ্ছে তা থেকে আশার আলো দেখছেন নৌকার গবেষকরা।

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget