এক্সপ্লোর

যানজট কমাতে নয়া উদ্যোগ, আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড সরানো হচ্ছে সাঁতরাগাছিতে

তবে আগামী নতুন বাংলা নববর্ষে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই টার্মিনাস।

সুনীত হালদার, হাওড়া: শহরে যানজট কমাতে রাজ্য পরিবহণ দফতরের নয়া উদ্যোগ। কলকাতা বাবুঘাটের আন্তঃরাজ্য বাস স্ট্যান্ডকে সরিয়ে নিয়ে আসা হবে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসে। আজ সাঁতরাগাছি বাস টার্মিনাসের পরিকাঠামো দেখতে আসেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন এইচআরবিসি, হাওড়া পুর নিগম, হাওড়া সিটি পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। 

সাঁতরাগাছি বাস টার্মিনাসের পরিকাঠামো খতিয়ে দেখলেন পরিবহণমন্ত্রী। বাবুঘাটের বাস টার্মিনাসকে সাঁতরাগাছিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই কারণেই এই পরিদর্শন। তবে বাবুঘাট বাস টার্মিনাসের সঙ্গে যুক্ত কর্মীরা এই সিদ্ধান্তে আপত্তি তুলেছেন।  

এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, প্রাথমিকভাবে আপাতত কিছু বাস চালু হবে। তবে আগামী নতুন বাংলা নববর্ষে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই টার্মিনাস। বেশ কয়েকবছর আগে এই টার্মিনাস তৈরি হলেও কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের জন্য এখান থেকে বাস চালানো যায়নি। এরপর ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেওয়া হলেও তা অসম্পূর্ণ থেকে যায়।

এ প্রসঙ্গে নাম না করে শুভেন্দু আধিকারিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, আগের পরিবহণ মন্ত্রী অ্যাক্টিভ ছিলেন না, তাই কাজ হয়নি। তিনি বলেন, এবার দ্রুত ফ্লাই ওভার শেষ হয়ে যাবে। এই টার্মিনাসে জল জমার একটা সমস্যা রয়েছে। তাই  নিকাশি সমস্যা মেটাতে নয়নজুলিতে নতুন একটা টার্মিনাস তৈরি করা হবে।

তবে সাঁতরাগাছি বাস টার্মিনাস চালু হলে গাড়ির চাপ বাড়বে সাঁতরাগাছি ব্রিজে। সে ক্ষত্রে কী পরিকল্পনা করা হবে। এই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান ওই ব্রিজ সাঁতরাগাছি ব্রীজ সম্প্রসারণের  দায়িত্ব রেলের।তবে রাজ্য সরকারের তরফ থেকে রেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে।

যদিও এই সিদ্ধান্তে খুশি নয় বাবুঘাটের বাস টার্মিনাসের সঙ্গে যুক্ত কর্মীরা। বাবুঘাট বাস রুটের এক কর্মী জানাচ্ছেন, বাস স্ট্যান্ড সরানো হলে অসংখ্যা মুটে মজুর থেকে যাত্রীরা সমস্যায় পড়বেন। 

বাবুঘাট বাস টার্মিনাস অ্যাসোসিয়েশন সূত্রে খবর, বাবুঘাট বাস টার্মিনাস থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ বাস চলাচল করে। আন্তঃরাজ্য এই বাস টার্মিনাসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষ  রুটি রুজির জন্য নির্ভরশীল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব
Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget