এক্সপ্লোর

Howrah School DA Strike Effect : শিক্ষকরা ধর্মঘটে, তবু বন্ধ নয় পড়া, ছোটদের ক্লাস নিল বড়রা

DA Strike : পড়াশোনা কী করে হবে? শিক্ষক-শিক্ষিকাই তো নেই। তাই নিচু ক্লাসের ছাত্রদের ক্লাস নেয় উঁচু ক্লাসের দাদারা।

সুনীত হালদার, হাওড়া :  DA-র দাবিকে সমর্থন জানিয়ে ধর্মঘটে ( Strike ) যোগ দিয়েছেন শিক্ষকরা। স্কুলে আসেননি কেউ। কিন্তু পড়ুয়ারা তো স্কুলে এসেছে। তাঁদের ক্লাস করাবে কে? এই অবস্থায় হাওড়ার আমতায় নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিল উঁচু ক্লাসের ছাত্ররা।  

যথা সময়ে খুলল স্কুল। আসে পড়ুয়ারাও।  কিন্তু পড়াশোনা কী করে হবে? শিক্ষক-শিক্ষিকাই তো নেই। তাই নিচু ক্লাসের ছাত্রদের ক্লাস নেয় উঁচু ক্লাসের দাদারা। কেমন ঘটল এমন পরিস্থিতি ?

ছোটদের ক্লাস নিলেন বড়রা 

সরকারি কর্মীদের ধর্মঘট। DA-র দাবিকে সমর্থন জানিয়ে ধর্মঘটে ( Strike ) যোগ দিয়েছিলেন শিক্ষকরা। বকেয়া ডিএ মেটানোর দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনের সমর্থনে  স্কুলে আসেননি কোনও শিক্ষক। কিন্তু যথা সময়ে স্কুল খোলা হয়। আসে পড়ুয়ারাও। কিন্তু শিক্ষক -শিক্ষিকা নেই। তাই উঁচু ক্লাসের  পড়াুয়ারাই হাল ধরে পরিস্থিতির। শুক্রবার এমনই ছবি দেখা যায়, সিপাহী বিদ্রোহের সময় তৈরি হওয়া হাওড়ার ঐতিহ্য়শালী এই স্কুলে। 

আমতা পীতাম্বর মাল্টি পারপাস হাইস্কুলের ছাত্র অভি সাঁতরা বলেন, ' স্য়র না আসলে কী করব বলুন। ছোট ভাইদের তো ভবিষ্য়ত আছে। ফাইভ সিক্স সেভেন, মিনিমাম চারটে নেব '  

স্কুল সভাপতি তপনকুমার বারিক জানালেন, ' শিক্ষকদের ধর্মঘটের ডাক আছে। স্কুল খোলা হয়েছে। ছাত্ররা এসেছে। আমার স্কুলে ১৪০০ স্টুডেন্ট। প্রায় ২৫ শিক্ষক। নির্দিষ্ট  সময় স্কুল খুলেছে। ছাত্ররা ঢুকেছে। সিনিয়ররা জুনিয়রদের ক্লাস নিচ্ছে।'

অন্য়দিকে, শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় কোনও ক্লাস হয়নি আমতার রসপুর হাইস্কুলে। 

অন্যান্য জায়গায় স্কুলে কী ঘটল

শুক্রবার বকেয়া ডিএ'র দাবিতে ধর্মঘটের জেরে বন্ধ ছিল স্কুলের পঠনপাঠন। প্রতিবাদে আজ কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ের গেটে  বিক্ষোভে সামিল হলেন অভিভাবকদের একাংশ।  স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় শিক্ষকদের।প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাস করানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। 

শনিবার ডিএ'র দাবিতে ধর্মঘটে শিক্ষকরা যোগ দেওয়ায় বাঁকুড়ায় স্কুলে তালা ঝুলিয়ে অভিযোগ উঠল অভিভাবকদের একাংশের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, শুক্রবার ধর্মঘটের জেরে বেলডাংরা প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ ছিল। এমনকী, মেলেনি মিড ডে মিলও। বাধ্য হয়ে স্কুল এসেও ফিরে যেতে হয় পড়ুয়াদের। যদিও, স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, ধর্মঘটের কথা অভিভাবকদের আগাম জানানো হয়েছিল। 

বিড়া রাজীবপুর এভি হাইস্কুলে স্কুলে তালা লাগানোর অভিযোগ টিএমসিপি-র বিরুদ্ধে।  গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় আজ সকালে স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। যদিও, টিএমসিপির দাবি, ধর্মঘটে স্কুল না খোলায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছে।

 

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget