এক্সপ্লোর

ভয়াবহ বন্যা পরিস্থিতিতেই সুস্থভাবে সন্তানের জন্ম দিলেন সাত প্রসূতি

বন্যা পরিস্থিতির মধ্যেও হাসপাতালে সুস্থভাবে সন্তানের জন্ম দিলেন সাত প্রসূতি

সুনীত হালদার, হাওড়া: ফুঁসে ওঠা নদী, জলমগ্ন গ্রাম। অসহায় পরিস্থিতি। তারই মধ্যে নবজাতকদের জন্মে জীবনের জয়গান। হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির মধ্যেও হাসপাতালে সুস্থভাবে সন্তানের জন্ম দিলেন সাত প্রসূতি। জল নামা না পর্যন্ত হাসপাতালেই রাখার বন্দোবস্ত করা হচ্ছে মা ও নবজাতকদের। 

জলে ভাসছে গ্রামের পর গ্রাম। রাস্তায় জলস্রোত। অসহায় মানুষের কান্না। প্রতিকূল এই পরিস্থিতিতে যখন প্রাণ বাঁচিয়ে মাথা গোঁজার ঠাঁইটুক খুঁজে বের করা একটা লড়াই, তখন নতুন প্রজন্মকে নিরাপদে ভূমিষ্ট করা কঠিনতম চ্যালেঞ্জ। কিন্তু নতুন প্রাণের স্পন্দনই, শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিতিয়ে দিল মানুষকে। জিতিয়ে দিল বানভাসি হাওড়ার উদয়নারায়ণপুরকে।

দুর্বিপাক, প্রতিকূলতাকে কাটিয়ে গত কয়েক দিনে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে সাত নব জাতকের  জন্ম দিয়েছেন সাত মহিলা। আরও আট শিশু পৃথিবীর আলো দেখার অপেক্ষায়। ঘরদোর জলে ডুবলেও, নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানোর আনন্দে দুঃখ ভুলেছেন উদয়ারায়ণপুরের বহু পরিবার।

এক নবজাতকের মা পূজা বেরা জানিয়েছেন, বন্যায় যখন প্লাবিত চারদিক, তখন যন্ত্রণা ওঠে। নৌকো করে নিয়ে আসে। মেয়ের জন্ম হয়েছে। আমি খুব খুশি।

আরেক নবজাতকের মা বিষ্ণুপ্রিয়া দলুই জানাচ্ছেন, বাড়িতে জল ঢুকে গিয়েছিল। কোনওরকমে নৌকোয় করে হাসপাতালে। সন্তান হয়েছে। কয়েকদিন আগে বৃষ্টি ও ব্যারাজের ছাড়া জলে আচমকা ভেসে যায় হাওড়ার উদয়নারাণয়পুরের অসংখ্য গ্রাম। এই পরিস্থিতিতে প্রসূতিদের নিয়ে চিন্তায় পড়েন বাড়ির লোক। তবে শেষ পর্যন্ত নৌকো ও অ্যাম্বুল্যান্সে করে সময় মতো পৌছনো যায় হাসপাতালে।

উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার কৌশিককুমার সাউ-এর কথায়, ক্রাইসিসের সময়ও নিয়ে আসা হয়েছে।  ১৫ জনকে ভর্তি করা হয়েছে। ৭ জন মহিলা সন্তানের জন্ম।

উদয়নারায়ণপুরের  তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর পাঁজার কথায়, প্রশাসন পঞ্চায়েত সমিতিতে নির্দেশ বলি যাতে বন্যার মধ্যে ওইসব মহিলাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা যায়। সেইমতো প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। এখনও বন্যার জল গ্রামে আছে। তাই সেখান থেকে যতদিন না পর্যন্ত জল নামে ততদিন পর্যন্ত মা এবং শিশুরা হাসপাতালেই থাকবে। 

ক্রমশ উন্নতি হচ্ছে উদয়ারায়ণপুরের বন্যা পরিস্থিতির। আর ক’দিন পরেই বাপের বাড়িতে আসবে উমা। ঘরে ফিরবে নবজাককরাও। নতুন দিনের উদয়ের অপেক্ষায় উদয়নারায়ণপুর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা 'আত্মসাৎ'? গ্রেফতার তৃণমূল নেতা
পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা 'আত্মসাৎ'? গ্রেফতার তৃণমূল নেতা
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget