এক্সপ্লোর

Howrah Shop Loot : হাওড়ার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক

Howrah News : মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা ১ কোটি টাকা লুঠ করে বলে অভিযোগ।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করল ব্যাঁটরা থানার পুলিশ।  আটকদের মধ্যে অ্যাপ ক্যাব (app cab driver ) চালকও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বরানগর ও মহেশতলা থেকে আরও দু’  জনের হদিশ মেলে। গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডের ওই লোহার দোকানে হানা দেয় তিন দুষ্কৃতী। মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা ১ কোটি টাকা লুঠ করে বলে অভিযোগ।

আরও পড়ুন :

কংগ্রেসের মিছিলে পা মেলালেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, ভোটের পরে জোট ?


দোকান মালিকের অভিযোগ, প্রায় ১ কোটি টাকা লুঠ হয়েছে। এক জনকে পেমেন্ট করার জন্য অত টাকা দোকানে রাখা হয়েছিল।  মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় ঘটনাটি ঘটে হাওড়ার বেলিলিয়াস রোডে এই লোহার সামগ্রী বিক্রির দোকানে।  পুলিশ সূত্রে খবর,  অ্যাপ নির্ভর ক্যাব ভাড়া করে এসেছিল ৩ দুষ্কৃতী। ঘটনার সময় দোকান মালিক একাই ছিলেন।  ২ দুষ্কৃতী দোকানের ভিতরে যায়, আর একজন বাইরে পাহারায় ছিল।  মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে ফেলে অভিযুক্তরা।  


তারপর ড্রয়ার থেকে ১ কোটি টাকা লুঠ করে অভিযুক্তরা পালায় বলে অভিযোগ।  সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতীদের পালানোর ছবি। প্রত্যক্ষদর্শী  শিবপ্রসাদ সাউ জানান, ব্যাঁটরা থানার পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও নেমেছেন তদন্তে। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পেমেন্টের জন্য মোটা অঙ্কের টাকা দোকানে আছে, তা জেনেই সম্ভবত হানা দেয় দুষ্কৃতীরা। 

সেক্ষেত্রে দুষ্কৃতীদের কারও সঙ্গে দোকানের কোনও কর্মীর যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চেষ্টা শুরু হয় দুষ্কৃতীদের চিহ্নিত করার। তবে দোকান মালিক জানান, তিনি কাউকে চিনতে পারেননি।  এরপর তদন্ত চালিয়ে, হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করে ব্যাঁটরা থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget