এক্সপ্লোর

Howrah Station: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল টাকা!

Howrah Station Money: এই টাকার সাপেক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক দুই ব্যক্তি ও বাজেয়াপ্ত টাকা তুলে দেওয়া হয়েছে কলকাতার কাস্টমস ডিপার্টমেন্টকে।

সুনীত হালদার, হাওড়া: শনিবার হাওড়া স্টেশন থেকে দু'দফায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা। গতকাল হাওড়া স্টেশনে আর পি এফ এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়।

প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করে।পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা বিধানচন্দ্র কুমার (৪৫) নামে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে পাওয়া যায় নগদ কুড়ি লাখ টাকা। এরপর আরও এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে পাওয়া যায় বারো লাখ আশি হাজার টাকা। দুজনেই এই টাকার সাপেক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক দুই ব্যক্তি ও বাজেয়াপ্ত টাকা তুলে দেওয়া হয়েছে কলকাতার কাস্টমস ডিপার্টমেন্টকে। সন্দেহভাজন কিছু চোখে পড়লেই করা হচ্ছে তল্লাশি। এমনকি GRP জওয়ানরা সর্বক্ষণের জন্য নজরদারি চালিয়ে যান।                          

এর আগেও হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৪০ লক্ষ টাকা। ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল এই বিপুল পরিমাণ অর্থ। একজনকে আটক করেছিল আরপিএফ।

আরও পড়ুন, 'চিত্ত যেথা ভয়শূন্য'! সেনাকর্মীর বাড়িতে ঢুকে দু:সাহসিক ডাকাতি, কাটল মায়ের কানও

পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে। তার আগে একের পর এক টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে হামেশাই। টাকার পাহাড় যেন লোকানো শহরে ! বালিগঞ্জ (Ballygunj), গড়িয়াহাটের (Gariahat) পর দিন কয়েক আগে বড়বাজারে (Kolkata) উদ্ধার হয় যকের ধন ! বড়বাজারে বান্ডিল বান্ডিল নোটের হদিশ পাওয়া গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) অভিযান। সেবারও প্রায় ৪০ লক্ষ টাকার হদিশ মিলেছিল। হাওয়ালা চক্রের লক্ষ লক্ষ টাকা বলে সন্দেহ পুলিশের । পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। কিন্তু এত পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ার পর এগুলো কার টাকা জানতে চান কলকাতা পুলিশের আধিকারিকরা। টাকার উৎস কী, কোথাও পাঠানোর জন্য রাখা হয়েছিল কি না জানতে চাইলেও বড়বাজারের অফিসে যারা হাজির ছিলেন, তাঁদের কেউই সদুত্তর দিতে পারেননি। পাশাপাশি দেখাতে পারেননি কোনও নথিও। যার পরই দুজনকে গ্রেফতার করা হয়।                                                        

 

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget