এক্সপ্লোর

বেলুড়ে রেললাইনের ধার থেকে উদ্ধার স্কুল পড়ুয়ার মৃতদেহ

Howrah News: বেলুড় জিআরপি ও নিশ্চিন্দা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত স্কুল পড়ুয়ার বন্ধু ও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছে পুলিশ। 

হাওড়া: বেলুড়ে রেললাইনের ধারে স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। রেললাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু, দাবি স্থানীয়দের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় জিআরপি ও নিশ্চিন্দা থানার পুলিশ। মৃত স্কুল পড়ুয়ার বন্ধু ও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছে পুলিশ। 

খড়গপুরে ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই 

ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের। বাধা দিতে গেলে প্রায় ৫০ মিটার ছাত্রীকে টেনে নিয়ে যায় বাইকে থাকা দুই দুষ্কৃতী। এমনই অভিযোগ উঠেছে খড়গপুরে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভর সন্ধেয় জনবহুল রাস্তায় স্কুলছাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে স্কুটার আরোহী দুই দুষ্কৃতী। শুধু তাই নয়, বাধা দেওয়ায় ছাত্রীকে প্রায় ৫০ মিটার হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। ছিনতাইয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসায় ছাত্রীকে রাস্তায় ফেলে পালায় দুই দুষ্কৃতী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল খড়গপুরের ইন্দায়। এই ঘটনায় খড়গপুর টাউন থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা এখনও অধরা।

ভিড় রাস্তায় ছিনতাই:
মঙ্গলবার সন্ধে সোয়া ৭টা। ইন্দা কলেজের সামনে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ,বাইক আরোহী দুই দুষ্কৃতী এসে ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখনই ওই ছাত্রী বাধা দেন। তারপর? প্রত্যক্ষদর্শী দীপক বিষয়ী বলেন, 'সন্ধের সময় ঘটনাটা ঘটে। মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় স্কুটারে উঠিয়ে বেশ কিছুটা দূর টেনে নিয়ে যায় মেয়েটাকে। ও চিৎকার করছিল চোর চোর বলে। তখন ওরা মেয়েটাকে ছুড়ে ফেলে মোবাইল নিয়ে পালিয়ে যায়।' চোখের সামনে এমন ঘটতে দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইন্দার বাসিন্দা স্বাতী দাস বলেন, 'সিকিউরিটি আছে আমাদের? মোবাইল তো নিলই, মেয়েটাকেও তুলে নিচ্ছে। ভয়ে গা হাত পা কাঁপছে। আমার সঙ্গেও মেয়ে ছিল।' স্থানীয়দের অভিযোগ, খড়গপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। আর এই অভিযোগ নিয়েই শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget