এক্সপ্লোর

Howrah: হাতেনাতে পাকড়াও 'চোর', গণধোলাইয়ের পর ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখল এলাকাবাসী

Howrah News: এলাকার মানুষের অভিযোগ প্রায়ই ওই এলাকা থেকে রাতে পার্ক করে রাখা গাড়ির ব্যাটারি, বাড়ি থেকে মোবাইল সহ একাধিক জিনিসপত্র চুরি যাচ্ছিল। ওই যুবককে ধরতে পেরে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা।  

সুনীত হালদার, উলুবেড়িয়া (হাওড়া): চুরির শাস্তির রূপে বেঁধে রাখা হল 'চোর'কে। উলুবেড়িয়ায় (Uluberia) চোরকে গণধোলাই দিয়ে এলাকার মানুষ বেঁধে রাখলেন ইলেকট্রিক পোস্টে (Electric Post)। এলাকায় চুরি করতে ধরা পড়ে হাতেনাতে শাস্তি পেতে হল চোরকে।

চুরি করতে এসেছিল এলাকায়। কিন্তু ধরা পড়ে যায়। তারপরই সেই 'চোর' যুবককে গণধোলাই দিয়ে পোস্টে বেঁধে রাখল এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার মনসাতলা এলাকায়। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে মনসাতলায় ঘটনা ঘটে। এলাকার এক বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে ভিতরে ঢোকে অভিযুক্ত যুবক। সেখান থেকে একটি জলের পাম্প খুলে নিয়ে পালানোর সময়ই এলাকার মানুষের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। 

ধরা পড়তেই শুরু হয় গণধোলাই। তারপর অভিযুক্তকে বাঁধা হয় ইলেকট্রিক পোস্টে। রক্তাক্ত জখম হয়ে পড়ে ওই যুবক। পরে পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে এলাকার মানুষের অভিযোগ প্রায় সময়ই ওই এলাকা থেকে রাতে পার্ক করে রাখা গাড়ির ব্যাটারি, বাড়ির ভিতর থেকে মোবাইল সহ একাধিক জিনিসপত্র চুরি যাচ্ছিল। এদিন ওই যুবককে হাতনাতে ধরতে পেরে সমস্ত ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা।  

আরও পড়ুন: East Burdwan: কালনার বাস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে ২

কিছুদিন আগে গভীর রাতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি (Theft) হয় মালদায়। ঘটনাটি ঘটে মালদার (Malda) বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনার অলঙ্কার (Gold Jewellery) থেকে শুরু করে নগদ টাকা (Cash money), বাসনপত্র সব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার বাসিন্দা সুবোধ পাণ্ডে। গত শনিবার গভীর রাতে তাঁরই বাড়িতে এমন কাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গৃহকর্তা সুবোধ পাণ্ডের বাবা মারা যান। সেই কারণে সপরিবারে তাঁরা নিজেদের গ্রামের বাড়ি বিহারে গিয়েছিলেন। গোটা বাড়ি ছিল ফাঁকা। সেই সুযোগে বাড়ি থেকে সোনার গয়না, নগদ টাকা, বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে বামনগোলা থানার পুলিশ। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget