এক্সপ্লোর

Howrah Biryani Clash: বিরিয়ানি কেনা নিয়ে হাওড়ায় ধুন্ধুমার! নামল র‍্যাফ, পুলিশে পুলিশে ছয়লাফ

Biriyani Clash: গতরাতে সে নিয়ে এলাকায় বোমাবাজিও হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ, নামানো হয়েছে র‍্যাফ, এলাকা আজও থমথমে

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার টিকিয়াপাড়ায় ধুন্ধুমার। বিরিয়ানি কেনা নিয়ে ২ দলের বচসা থেকে মারপিট, মুড়ি মুড়কির মতো পড়েছে বোমা, অবাধে চলছে ভাঙচুর, কাচের মদের বোতল, ইট পড়ে এলাকায়।

গতরাতে সে নিয়ে এলাকায় বোমাবাজিও হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ, নামানো হয়েছে র‍্যাফ, এলাকা আজও থমথমে। মারপিটের অভিযোগ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাওড়ার বেলিলিয়াস রোডে প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিরিয়ানি কেনা নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপরই আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ইট ছোড়াছুড়ি থেকে বোমাবাজি কিছুই বাদ গেল না।

বেলিলিয়াস রোডে ওই দোকানে বিরিয়ানি কিনতে যান আমির জিয়াউল ও মহম্মদ শাহাবাজ নামে ২ যুবক। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন তাঁরা। বিরিয়ানি কেনার পর লাগে ঝামেলা। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে এলাকায় হামলা চালায় ওই দুজন।             

বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় আমির জিয়াউল ও মহম্মদ শাহাবাজ নামে ২ যুবককে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। মারধর, খুনের চেষ্টা, বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়।                        

বেশ কিছুদিন আগে নিউটাউনে এমন ঘটনা ঘটেছিল। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল।                     

নিউটাউনের সাপুরজিতে টাকা না দিয়ে ১০ প্লেট বিরিয়ানি দাবি। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় হুমকি, পরে দোকান ভাঙচুরের অভিযোগ অজয় সর্দারের বিরুদ্ধে। মালিক রূপম বিশ্বাস দোকানে এলে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।  টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তদন্তে পুলিশ।                                                                                                                                          

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget