এক্সপ্লোর

Howrah: পাঁচলায় বোর্ড গঠনে ধুন্ধুমার! হাতাহাতি টিএমসির ২ গোষ্ঠীর

Panchayat Board:পাঁচলা বিধানসভা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরেই ছড়াল উত্তেজনা।

সুনীত হালদার, হাওড়া: পঞ্চায়েত ভোট ঘিরে বারবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। ভোট গণনাতেও উত্তেজনা ছড়িয়েছে, এবার বোর্ড তৈরি নিয়েও বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। এবার এমনই ঘটনা ঘটল হাওড়াতে (Howrah)। হাওড়া জেলার পাঁচলা (Panchla) বিধানসভা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরেই ছড়াল উত্তেজনা। 

ইসলামপুর পঞ্চায়েতের ১৫টি আসনেই জিতেছে তৃণমূল (TMC)। এর আগে ১১ অগাস্ট গোষ্ঠী কোন্দলের জেরে পিছিয়ে যায় বোর্ড গঠন। আজও বোর্ড় গঠন ঘিরে ফের শাসক দলের কোন্দল শুরু হয়।  তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা, হাতাহাতি হয়। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের যুযুধান গোষ্ঠীর সদস্যরা। ছত্রভঙ্গ হয়ে যায় গোটা এলাকা।         

বাঁকুড়াতেও দ্বন্দ্ব:
একই ছবি বাঁকুড়াতেও। বাঁকুড়া জেলা পরিষদের ৫৬টি আসনের মধ্য়ে ৫৫টিতে জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি কে হবেন, তা নিয়ে সম্প্রতি দলের অন্দরে কোন্দল বাঁধে। ১৪ অগাস্ট সেই কোন্দল কাটিয়ে সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচিত হন। বৃহস্পতিবার ছিল জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠনের দিন। জেলা প্রশাসন সূত্রে খবর, সমস্ত জয়ী প্রার্থীদের চিঠি দিয়ে সেকথা জানানো হলেও, হাজির হয়েছেন হাতে গোণা ২-৪ জন। বিরোধীদের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূলের জয়ী প্রার্থীরা গরহাজির। তাই স্থায়ী সমিতি গঠন করা যায়নি। থমকে উন্নয়নের কাজ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।                          

এদিকে ভোটাভুটিতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল। শাসক দলের পক্ষে পড়েছে ১২টি ভোট। বিজেপির পক্ষে পড়ে ৯টি ভোট। বিজেপির এক পঞ্চায়েত সদস্য়কে অপহরণের অভিযোগ ঘিরে গত ১০ অগাস্ট এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রেখেছিল প্রশাসন। হলদিয়ার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে, মোট আসন ২৩টি। পঞ্চায়েত ভোটে তৃণমূল পায় ১০টি আসন, বিজেপির ঝুলিতে যায় ১১টি আসন, সিপিএম পায় ২টি আসন। সিপিএমের ১ সদস্য় ও বিজেপির ১ সদস্য় তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমূলের আসন সংখ্য়া বেড়ে হয় ১২। শুক্রবার ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন বিজেপির ১ সদস্য় ও সিপিএমের একমাত্র সদস্য়।

আরও পড়ুন: বেআইনিভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস কম্পিউটার থেকে তথ্য ডাউনলোড ইডির! সাইবার পুলিশে অভিযোগ সংস্থার

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget