এক্সপ্লোর

Howrah: ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

Uluberia News: কারখানা থেকে বাড়ি ফেরার পথে, ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহী যুবকের।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া (Howarh) শহরের পর এবার উলুবেড়িয়া (Uluberia)। কারখানা থেকে বাড়ি ফেরার পথে, ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু সাইকেল (Cycle) আরোহী যুবকের। এই নিয়ে রাজ্যে (West Bengal) একদিনে ৩ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট (Electrified) হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ৪ জনের। 

কী ঘটেছে? 

উলুবেড়িয়ার মৃত যুবকের নাম সুব্রত মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে উলুবেড়িয়ার ৩২ নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই বাতিস্তম্ভ থেকে বেরিয়ে আসা বিদ্যুতের ছেঁড়া তার সাইকেলের চাকায় জড়িয়ে গেলে রাস্তায় পড়ে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন বছর পঁচিশের ওই যুবক। মিনিট কুড়ি ওইভাবে পড়ে থাকার পর, স্থানীয়দের উদ্যোগে এলাকার ইলেকট্রিক অফিসে গিয়ে মেন সুইচ বন্ধ করা হয়। 

এরপর যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। রাতে ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামতের কাজ করেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।             

আরও পড়ুন, হার্টের টিউমার বাদ দিয়ে বসল যন্ত্র, রেকর্ড অক্ষত এসএসকেএমের

কী অভিযোগ স্থানীয়দের? 

স্থানীয়দের অভিযোগ, এলাকার বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার জোড়াতালি দিয়ে লাগানো রয়েছে। বিদ্যুৎ দফতরে বারবার জানিয়েও কাজ হয়নি। বিদ্যুৎ দফতরের উদাসীনতার কারণেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এ নিয়ে বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে ১৪ জুন, হাওড়া পুরসভার কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। 

অন্যদিকে,  শনিবার নারকেলডাঙায় (Narkeldanga) বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে একজনের। জানা গিয়েছে,নারকেলডাঙায় বিদ্যুৎস্পৃষ্ট থেকে ১৩ বছরের এক ছেলের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বৃষ্টির সময় বিদ্যুতের পোস্টে হাত দিতেইওই বালকের মৃত্যু হয়। টিউশনি সেরে বাবার সঙ্গে বাড়ি ফেরার সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সন্ধ্যার সময় রাজা রাজানারায়ণ স্ট্রিটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।                                                         

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget