এক্সপ্লোর

Uluberia Doctor Molestation: মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির প্রতিবাদে 'পেনডাউন কর্মসূচি' সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের

Uluberia News: হাওড়ার হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে দিনভর প্রতিবাদে সরব চিকিৎসকদের একাধিক সংগঠন। প্রতিবাদে পথে নেমেছিল বিজেপিও।

উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়ায়, মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ। প্রতিবাদে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে 'পেন ডাউন কর্মসূচি' সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত 'পেন ডাউন কর্মসূচি' চলবে বলে জানানো হয়েছে। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চলবে এই কর্মসূচি। এর আগে, এই কর্মসূচি বাতিলের আবেদন করেছিলেন অধ্যক্ষ।

হাওড়ার হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে দিনভর প্রতিবাদে সরব চিকিৎসকদের একাধিক সংগঠন। প্রতিবাদে পথে নেমেছিল বিজেপিও। হাসপাতাল সূত্রে খবর, শোকজ করা হয়েছে নিরাপত্তারক্ষী সরবরাহকারী রিলায়েবল সহ ২ ঠিকাদার সংস্থাকে। পাঁশকুড়ার হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাহির আব্বাস খানও ছিলেন রিলায়েবল সংস্থারই ফেসিলিটি ম্যানেজার। 

আর জি কর-কাণ্ডের পর নজিরবিহীন প্রতিবাদ দেখেছিল এই শহর, এই রাজ্য়। কিন্তু, তারপরও এরাজ্য়ের একাধিক হাসপাতাল থেকে সামনে আসছে ভয়াবহ সহ অভিযোগ। এবার হাওড়ার উলুবেড়িয়ায় সরকারি হাসপাতালে এই মহিলা জুনিয়র চিকিৎসককে মারধরের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ব অভিযোগ!

এই ঘটনা ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে সরকারি হাসপাতালে কর্মীদের নিরাপত্তা নিয়ে।বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এত বড় ঘটনা ঘটে গেল, তখন কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? আর জি কর-কাণ্ডের পরেও কি তাহলে হাসপাতালগুলির নিরাপত্তা সেই তিমিরে? 

এই ঘটনার পর নিরাপত্তার অভাব বোধ করছেন হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরাও। হাসপাতালে নিরাপত্তা যে ঢিলেঢালা, তা মেনে নিয়েছেন, খোদ তৃণমূলেরই চিকিৎসক বিধায়ক নির্মল মাজি। তিনি জানিয়েছিলেন, ''এখানে যারা কাজ করে, আজকে ধরুন ডিউটি, হাসপাতালে ইন্টারনাল সিকিউরিটি, তাদের মধ্যে ৩০-৩৫ ভাগ তারা আসে না, অ্যাবসেন্ট থাকে। মহিলা নিরাপত্তাকর্মী বাড়াতে হবে। আইডি, ইউনিফর্ম। কোলাপসিবল গেট এমন করতে হবে যাতে একজনের বেশি ঢুকতে না পারে।''

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সনৎকুমার ঘোষ বলেছিলেন, নিরাপত্তায় খামতি ছিল । বিচ্ছিন্ন ঘটনা। ভিজিটিং আওয়ারে ঢুকে গিয়েছে। পুলিশের অভিযোগ করা হয়েছে। প্যানিক বাটন বসানো হবে।''

এই ঘটনা সামনে আসার পর প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। বুধবার দোষীদের গ্রেফতারের দাবিয়ে হাওড়া গ্রামীণের পুলিসের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ ব্যারিকেড করে আটকাতে চাইলে বাধে তুমুল ধস্তাধস্তি। এছাড়া বুধবার বাম ছাত্র ও মহিলা সংগঠনের পক্ষে থেকেও বিক্ষোভ দেখানো হয় হাসপাতালের সামনে। বিক্ষোভ দেখায় চিকিৎসকদের সংগঠনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget