এক্সপ্লোর

Howrah: মালপত্র বোঝাই ট্রলিতে ধাক্কা আপ ইস্টকোস্ট এক্সপ্রেসের, ট্রলি ছেড়ে পালিয়ে বাঁচলেন রেলকর্মীরা

নিজেদের প্রাণ বাঁচাতে রেলকর্মীরা ট্রলিটাকে ছেড়ে দিয়ে নিজেরা সরে যান। এক্সপ্রেস ট্রেনটি ব্যাটারি ব্যাটারি চালিত ট্রলিটিকে ধাক্কা মেরে এগিয়ে যায়।

সুনীত হালদার, হাওড়া: রেল ইয়ার্ডের ভিতর থেকে মালপত্র নিয়ে রেললাইন পের হচ্ছিল ব্যাটারি চালিত ট্রলি। লাইন পেরনোর সময়ই খারাপ হয়ে যায় ট্রলিটি। আর তখনই লাইন ধরে ছুটে আসছিল আপ ইস্ট কোস্ট এক্সপ্রেস। মালপত্র বোঝাই ট্রলিতে সজোরে লাগে ধাক্কা। যদিও ততক্ষণে প্রাণ বাঁচাতে ট্রলি ছেড়ে সরে গিয়েছেন রেলকর্মীরা। সাঁতরাগাছি স্টেশনে এমন ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন তাঁরা।

আরও পড়ুন - Howrah: এবিপি আনন্দের খবরের জের, ভিন রাজ্যের সংস্থার সাহায্যে সোজা হল হেলে পড়া বহুতল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা বারোটা নাগাদ সাঁতরাগাছি (Santragachi) রেল ইয়ার্ডের ভিতর থেকে কিছু মালপত্র নিয়ে একটি ব্যাটারি চালিত ট্রলি রেললাইন পার হচ্ছিল। সেই সময়ই আপ লাইনের রেলওয়ে ট্র‍্যাকের ওপরেই ট্রলিটি আচমকা খারাপ হয়ে যায়। ওই ট্রলির সঙ্গে থাকা রেলকর্মীরা অনেক চেষ্টা করেও ট্রলিটাকে লাইন থেকে সরাতে পারেননি। সেই সময়ে আপ লাইনে ছুটে আসছিল ইস্ট কোস্ট এক্সপ্রেস।  নিজেদের প্রাণ বাঁচাতে রেলকর্মীরা ট্রলিটাকে ছেড়ে দিয়ে নিজেরা সরে যান। এরপরই এক্সপ্রেস ট্রেনটি ব্যাটারি ব্যাটারি চালিত ট্রলিটিকে ধাক্কা মেরে এগিয়ে যায়। যদিও কোনও ক্ষতি হয়নি রেলকর্মীদের। কিন্তু সময়ের একটি এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা।

আরও পড়ুন - Howrah: গ্রাম পঞ্চায়েতে অনাস্থা এবং দখল নিয়ে রাজনৈতিক চাপানউতোর বিজেপি ও তৃণমূলের মধ্যে

জানা যাচ্ছে, ইস্ট কোস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রলির ভাঙা কিছুটা অংশ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ফলে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায় ইস্টকোস্ট এক্সপ্রেস। সূত্রের খবর, এরপর গ্যাস কাটার দিয়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়া ট্রলির ভাঙা অংশ কেটে বের করতে হয়। নতুন ইঞ্জিন লাগিয়ে প্রায় দেড় ঘণ্টা পরে আবার চলতে শুরু করে ইস্টকোস্ট এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও নীরজ কুমার জানিয়েছেন যে, লাইনের মধ্যেই আচমকা ট্রলিটা খারাপ হয়ে যাওয়ায় ট্র্যাক থেকে কিছুতেই সরানো যাচ্ছিল না। ট্রেন আসছে দেখে তাই ট্রলি ছেড়েই লাইন থেকে সরে যান রেলকর্মীরা। তাই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই মুহূর্তে ট্রেন চলাচলের আর কোনও অসুবিধা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget