এক্সপ্লোর

Howrah: গ্রাম পঞ্চায়েতে অনাস্থা এবং দখল নিয়ে রাজনৈতিক চাপানউতোর বিজেপি ও তৃণমূলের মধ্যে

এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের  তৃণমূল বিধায়ক নির্মল মাজি। 

সুনীত হালদার, হাওড়া: গ্রাম পঞ্চায়েতে অনাস্থা এবং দখলকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর দেখা দিয়েছে বিজেপি (BJP) এবং তৃণমূলের (TMC) মধ্যে। স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রের বানিবন গ্রাম পঞ্চায়েতে  অনাস্থার অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপি আবার এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। যদিও এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের  তৃণমূল বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji)। 

সূত্রের খবর, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বানীবন গ্রাম পঞ্চায়েতে মোট ২৪টি আসনের মধ্যে দশটি আসন তৃণমূলের, তেরোটি আসন বিজেপির এবং একটি আসন ফরওয়ার্ড ব্লকের ছিল। গত ১৯ অগাস্ট উলুবেড়িয়ার করাতবেড়িয়া তৃণমূল পার্টি অফিসে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজির নেতৃত্বে একজন ফরওয়ার্ড ব্লক কর্মী এবং পাঁচজন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। জানা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এরপরই গত ২৬ অগাস্ট উলুবেড়িয়া দু নম্বর ব্লকের বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব নিয়ে তৃণমূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। তৃণমূল চিঠি দেওয়ায় বসে থাকেনি বিজেপি। তাদের পক্ষ থেকে এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানানো হয়। সব মিলিয়ে জটিল পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে। 

আরও পড়ুন - Howrah: আর্থিক মন্দায় ধুঁকছে হাওড়া শিল্পাঞ্চল, প্রভাব পড়েছে এবছরের বিশ্বকর্মা পুজোতেও

জানা গিয়েছে, আজ বিজেপির হাওড়া জেলা গ্রামীণের সভাপতি প্রত্যুষ মন্ডল আবার সাংবাদিক বৈঠক করে দাবি করেন যে, আগামী সোমবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বানীবন গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাবের উপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। আপাতত ওই পঞ্চায়েত বিজেপির দখলেই রয়েছে বলে দাবি তাঁর। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন যে, বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের ভয় দেখিয়ে এবং প্রলোভনের মাধ্যমে নিজেদের দলে টানার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু আইনি লড়াইয়ের সাহায্যে তাঁরা সেই চেষ্টা রুখে দিয়েছেন। 

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণের চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন যে, তিনি এখনও অর্ডারের কোনও কপি হাতে পাননি। তাই এখনই এই বিষয়ে কিছু বলতে পারছেন না। তবে, আদালতের নির্দেশ তাঁরা অবশ্যই মেনে চলবেন। তাঁরা দাবি করছেন যে, বিজেপি থেকে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা নিজেদের ইচ্ছেতেই গিয়েছেন। কেউ তাঁদেরকে জোর করেনি। পাশাপাশি নির্মল মাজির বক্তব্য, বিষয়টা বিচারাধীন। তাই তিনি এখনই কিছু এই বিষয়ে বলতে চান না।

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget