এক্সপ্লোর

Dilip Ghosh : রাম নবমীর মিছিলে কি বন্দুক ছিল? এবার মুখ খুললেন দিলীপ

রামনবমীর দিন হাওড়া হিংসাকাণ্ডে সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা : 'বিজেপির ( BJP ) এটা প্ল্য়ান ছিল। বিজেপির...হিনদু সংহতি কীসব আছে মাথামুণ্ডু এদের সবার একটা প্ল্য়ান ছিল, যে, যেমন করে হোক দাঙ্গা লাগানোর। কালকে দেশের প্রায় ১০০টা জায়গায় বিজেপি এইভাবে দাঙ্গা করেছে।' রামনবমীর দিন হাওড়া হিংসাকাণ্ডে সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, ' আমি বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যেন মিছিল না ঢোকে। তা সত্ত্বেও ক্রিমিনালস্ রা, এটা কোনও ধর্মের মিছিল ছিল না। ক্রিমিনালস্ রা বনদুক, পেট্রোল বম্ব ছোড়া এবং আরও বুলডোজার সহ নানারকম জিনিস নিয়ে ঢুকেছিল ইচ্ছাকরে অন্য় একটা কমিউনিটি, যেখানে মাইনরিটিরা থাকে, এবং সে গিয়ে হামলা করেছে, দোকান ভেঙেছে, রমজান মাসের সময় যারা উপবাস করে থাকে, তাদের ওখানে শান্তির পরিবর্তে গিয়ে অশান্তি করেছে। '

'পুলিশ কিছুই দেখতে পায়নি? '

রাম নবমীর মিছিলে কি বন্দুক ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রামনবমীর মিছিলে বন্দুক নিয়ে যাওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে পাল্টা রাজ্যের দিকেই দোষ ঠেললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ' 
কেউ বলছে বুলডোজার নিয়ে মিছিল হয়েছে। কেউ বলছে বন্দুক নিয়ে মিছিল হয়েছে। কে কী দেখতে পেয়েছে জানিনা। পুলিশ কিছুই দেখতে পায়নি? সাধারণ মানুষ কিছু দেখতে পেল না? ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে গন্ডগোল পাকানো হয়েছে। এখন পিঠ বাঁচাতে এইসব বলছেন। এই ঘটনা বাংলায় প্রথম না। সিএএ নিয়ে কী হয়েছিল? তিন দিন ধরে আগুন জ্বলেছে। নুপূর শর্মার মন্তব্যের পর গোটা দেশ ঠান্ডা হয়ে গেলেও এ রাজ্যে অশান্তি জারি ছিল। এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রেস মিট করতে দেখিনি। সাফাই দিতে দেখিনি। তারাই করিয়েছেন, পরিষ্কার। আজ সারা বাংলায় ছি ছি হচ্ছে। গোটা দেশে ছি ছি হচ্ছে। ধার্মিক মিছিলে আক্রমণ করা হয়েছে। প্রকাশ্যে ইট মারা হচ্ছে। পুলিশ দর্শকের ভূমিকায়। এটা ওদের সরকারি পলিসি। এতে রাজনৈতিক লাভ হয়।' 

তাহলে কি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে বিজেপি? দিলীপ বলেন, ' আমাদের লক্ষ্য উন্নয়ন। এতে সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই। মোদির প্রতিটি উন্নয়ন প্রকল্পের লাভ সংখ্যালঘু গরিব মানুষ বেশি করে পেয়েছেন। বরং কেন্দ্রীয় প্রকল্প থেকে এ রাজ্যে মমতা সরকার সংখ্যালঘুদের বঞ্চিত করে রেখেছেন। তারা কাকে ভোট দেবে সেটা তাদের অধিকার। তার জন্য দাঙ্গা করে ভোট নেওয়ার দরকার নেই। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন।' 

তাঁর অভিযোগ, অবাঙালি ও বাঙালি হিন্দুর বিভাজন রেখা টানার চেষ্টা চলছে। তিনি বলেন, ' এটা প্রথম থেকেই চলছে। ওদের বহিরাগত বলে প্রমাণের চেষ্টা করছে। গোর্খা, মতুযা, আদিবাসী, রাজবংশিদের আলাদা করার চেষ্টা হয়েছে। সমাজের এনাদের প্রতি কোনো বিশ্বাস নেই। হিংসার রাজনীতি করে যেকোনো ভাবে ক্ষমতায় টিকে থাকা। গোটা সমাজ এদের থেকে দুরে সরে যাচ্ছে। ' 


সেরা শিরোনাম

TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget