এক্সপ্লোর

প্রবল বর্ষণে পাঁচিল ভেঙে গুরুতর জখম ব্যক্তি, আতঙ্ক ছড়াচ্ছে হাওড়ার একাধিক বিপজ্জনক বাড়ি

হাওড়া পুরসভা এলাকাজুড়েই এমন প্রচুর জরাজীর্ণ বাড়ি রয়েছে। হাওড়া পুরসভার হিসাব অনুযায়ী যার সংখ্যা প্রায়  ৪৫০।

সুনীত হালদার, হাওড়া: দফায় দফায় বর্ষণের জেরে পাঁচিল ভেঙে গুরুতর জখম এক ব্যক্তি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সালকিয়ার হরদয়াল সুরেখা লেনে। অমরনাথ দত্ত (৪৫) নামে আহত ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও বর্ষণের জেরে কিছুদিন আগে সালকিয়ার বাধাঘাট মোড়ের কাছে হুরমুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা জরাজীর্ণ বাড়ি। বর্ষাকালে হাওড়া শহরের বুকে একের পর এক এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত বাসিন্দারা। তাঁরা চাইছেন হাওড়া পুরসভা থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। 

হাওড়া পুরসভা এলাকাজুড়েই এমন প্রচুর জরাজীর্ণ বাড়ি রয়েছে। হাওড়া পুরসভার হিসাব অনুযায়ী যার সংখ্যা প্রায়  ৪৫০। এই সব পুরনো বাড়ির দেওয়াল বেয়ে উঠেছে বড় বড় গাছ। বেশিরভাগ বাড়ির পলেস্তারা খসে ইট বেরিয়ে গিয়েছে। ভেঙে পড়েছে পিলার। বিপজ্জনকভাবে রড বেরিয়ে রয়েছে। কোথাও আবার ছাদ ফেটে ঘরে জল পড়ছে। সবমিলিয়ে দুর্বিসহ অবস্থা এই বাড়িগুলোর।

ওই অবস্থাতেই কার্যত প্রাণ হাতে নিয়ে ওই সব বাড়িতে বসবাস করছেন বেশ কিছু বাসিন্দা। তাঁরা জানিয়েছেন, বাড়ির মালিকরা বাড়ি না সারানোর ফলে ভগ্নদশায় পরিণত হয়েছে সেগুলি। যে কোনও মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তাঁদের অভিযোগ হাওড়া পুরসভা থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। কেউই তাঁদের খোঁজ নেয় না বলেও অভিযোগ। হাওড়া পুরসভার পক্ষ থেকে বেশ কিছু জীর্ণ বাড়িতে 'বিপদজনক' বাড়ি বলে বোর্ড টাঙ্গানো হলেও অনেক বাড়িতে সেই বোর্ডও নেই বলে জানিয়েছেন বাসিন্দারা। 

অন্যদিকে ঘটনায়  এই জরাজীর্ণ বাড়ি পড়ে থাকার কথা স্বীকার করেছেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন শহরে প্রায় ৪৫০টি এই ধরনের বাড়ি রয়েছে। জানা গিয়েছে, পুরসভার পক্ষ থেকে বেশ কিছু বাড়িতে বিপজ্জনক বোর্ড টাঙ্গানোর পাশাপাশি মালিকদেরও নোটিশ পাঠানো হয়েছে। মালিকরা সময় চেয়েছেন বলেই সূত্রের খবর। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা যদি কোনও ব্যবস্থা না নেন, তবে তাঁদের বিরুদ্ধে পুরসভা থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

আরও পড়ুন: Kolkata Rain : জলযন্ত্রণায় অভিনব কায়দায় রোজগার, সল্টলেকে আটকে পড়া গাড়ি ঠেলে পার করতে কড়কড়ে ৫০০ টাকা !

আরও পড়ুন: Kolkata Weather Update : রাতভর তুমুল বৃষ্টিতে জল থৈ থৈ শহর, উত্তর থেকে দক্ষিণের অনেকাংশ জলের তলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget