এক্সপ্লোর

Kolkata Weather Update : রাতভর তুমুল বৃষ্টিতে জল থৈ থৈ শহর, উত্তর থেকে দক্ষিণের অনেকাংশ জলের তলায়

গঙ্গায় রবিবার জোয়ারে জলস্তর ছিল প্রায় সাড়ে ১৭ ফুট। জল নামতে সময় লাগছে, তার উপর টানা বৃষ্টি বাড়াচ্ছে দুর্ভোগ। 

কলকাতা : রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি (Torrential Rain), কার্যত বানভাসি শহর কলকাতা (Kolkata Rain)।  শহরের অন্তত ৭টি জায়গায় রাত থেকে ১০০ মি.মি-র বেশি বৃষ্টি হয়েছে। ধাপা-তপসিয়া-পামারবাজার, উল্টোডাঙায় ১০০ মি.মি-র বেশি বৃষ্টিপাত হয়েছে। তার জেরে শহরের একাধিক জেলায় জমেছে জল।

প্রবল বৃষ্টি জক্ষিণ কলকাতাতেও। ১০০ মি.মি-র বেশি বৃষ্টি বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুরেও। রাত থেকে চেতলা, যোধপুর পার্কে ৯০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। উত্তর কলকাতাতেও বৃষ্টি চলছে এক নাগাড়ে। ঝমঝমিয়ে বৃষ্টি ঠনঠনিয়া অঞ্চলে।  বেলগাছিয়াতেও চলছে বৃষ্টি। বেহালা ফ্লাইং ক্লাবে বৃষ্টি  হয়েছে ৮০ মিলিমিটারের বেশি। 


আরও পড়ুন :

বেড়েই চলেছে বৃষ্টি, রাতভর বৃষ্টিতে কেমন পরিস্থিতি শহরের, দেখুন ছবি



আজও দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ।

অন্যদিকে, গতকাল রাত ১১টা থেকে রাত ৩টে পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ ছিল। ফলে কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। আজও সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। এর জেরে শহরে ফের জল জমার আশঙ্কা রয়েছে। ধাপা, তপসিয়া, পামারবাজার, উল্টোডাঙ্গা, শিয়ালদার পশাপাশি, বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুরে রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ভাসছে যাদবপুর-বাইপাস কানেক্টরও। 

গঙ্গায় রবিবার জোয়ারে জলস্তর ছিল প্রায় সাড়ে ১৭ ফুট। জল নামতে সময় লাগছে, তার উপর টানা বৃষ্টি বাড়াচ্ছে দুর্ভোগ। 

সোনারপুরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। ফলে জল ঠেলেই চলছে যাতায়াত। রাস্তার দু’পাশে বাড়িতেও জল ঢুকে গিয়েছে।  হাওড়া পুরসভার অন্তত ৩০টা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। জল জমেছে পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, দাশনগর, সালকিয়া, রামরাজাতলা, বেলগাছিয়া লিলুয়া, ঘুসুড়িতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget