এক্সপ্লোর

Howrah News : অনলাইনে চাকরির টোপ, আবেদন নিয়ে যেতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

তাঁকে চাকরির আবেদনপত্র এবং প্রমাণপত্র নিয়ে লিলুয়ার ভট্টনগর বাস স্ট্যান্ডে দেখা করতে বলেন দুই যুবক। রবিশংকর সেখানে  বাইক নিয়ে পৌঁছতেই ...

সুনীত হালদার, হাওড়া : হন্যে হয়ে একটা চাকরি খুঁজছিলেন যুবক। খোঁজ করছিলেন অনলাইনেও। আর সেখানেই জালিয়াতদের পাতা ফাঁদে আটকা পড়ে গেলেন এক যুবক। চাকরির টোপ দিয়ে তাঁর অপহরণ পর্যন্ত করল দুষ্কৃতীরা। অভিযোগ, সমাজমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করার পরই বড় জালে জড়িয়ে পড়েন হাওড়ার যুবক। ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁকে। 

লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর দেবীপাড়ার বাসিন্দা রবিশংকর কেশরী । সমাজ মাধ্যমে পোস্ট দেখে চাকরির আবেদন করেন। তাঁকে একটি কোম্পানি সুপারভাইজার পদের জন্য ১৭,২০০ টাকা বেতনের চাকরির টোপ দেওয়া হয়। সোমবার দুপুর তিনটে নাগাদ তাঁকে চাকরির আবেদনপত্র এবং প্রমাণপত্র নিয়ে লিলুয়ার ভট্টনগর বাস স্ট্যান্ডে দেখা করতে বলেন দুই যুবক। রবিশংকর সেখানে  বাইক নিয়ে পৌঁছতেই তাঁকে অপহরণ করা হয়। অভিযোগ,  লিলুয়ার সূর্যনগরের একটি বাড়িতে অস্ত্র দেখিয়ে তাঁকে আটকে রাখা হয়। 

অভিযোগ, গলায় চপার ঠেকিয়ে তাঁর কাছ থেকে ৪০,০০০ টাকা দাবি করা হয়। এরপর রবিশঙ্করের ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে ফোন যায়। অবিলম্বে মুক্তিপণের টাকা না দেওয়া হলে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। রবিশঙ্করের পরিবারের লোকজন পুলিশকে না জানিয়ে গয়না বন্ধক রেখে ২০,০০০ টাকা জোগাড় করেন। সেই টাকা নিয়ে তাঁরা অনলাইনেই কিডন্যাপারদের টাকা পাঠান। 

তারপরও রবিশংকরকে ছাড়া হয়নি। হুমকি দেওয়া হয়, পুলিশকে জানালে তাঁর উলঙ্গ - ছবি ভাইরাল করে দেওয়া হবে। তেমন ছবিও জোর করে তোলা হয় বলে  অভিযোগ।  

এরই মধ্যে অপহূতের ভাইপো ঋত্বিক লিলুয়া থানার আউটপোস্টে অভিযোগ জানান। সেখান থেকে লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিলুয়া থানার পুলিশ গতকাল রাতে কিডনাপারদের মোবাইল ফোন ট্র্যাক করে ভট্টনগর থেকে তিনজন দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে। উদ্ধার করা হয় অপহৃত যুবককে।

পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে কিডন্যাপ সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। মুক্তিপণের টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।  আজ তাঁদের হাওড়া আদালতে তোলা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                           

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget