এক্সপ্লোর

Howrah News: যুব তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, মারধরের অভিযোগ

CCTV ক্যামেরায় ধরা পড় সময় তখন রাত ১১টা ০৩। গলি দিয়ে দৌড়ে গেলেন এক যুবক। পেছনে জটলার মধ্যে মারধর শুরু হল এক যুবককে।

সুনীত হালদার ও বিটন চক্রবর্তী, হাওড়া: ফের উত্তপ্ত হাওড়ার নাজিরগঞ্জ। আগ্নেয়াস্ত্র ও দলবল নিয়ে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ। মহিলা-সহ নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর। মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ২। হাসপাতালে ভর্তি করা হয়েছে এক মহিলা-সহ ২ জনকে। মূল অভিযুক্ত কোন দলে? ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে চাপানউতোর।

CCTV ক্যামেরায় ধরা পড় সময় তখন রাত ১১টা ০৩। গলি দিয়ে দৌড়ে গেলেন এক যুবক। পেছনে জটলার মধ্যে মারধর শুরু হল এক যুবককে। নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কালো রঙের জ্যাকেট পরা ওই যুবক পড়ে গেলেন দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইকের ওপর। শুরু হল উইকেট ও ব্যাট দিয়ে বেধড়ক মার। 

তারপর একটি বাড়ির দরজায় পড়ল ব্যাটের বাড়ি.... লাথি। আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেল হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী মাসুদ আলম খান ওরফে গুড্ডুকে। শনিবার রাতে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার নাজিরগঞ্জ। 

এলাকার বাসিন্দা তৃণমূলের যুব কংগ্রেসের ৪৫ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ মহম্মদ খান। তাঁর অভিযোগ, বাাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে বচসা হয় তাঁর কাকা মাসুদ আলম খান ওরফে গুড্ডুর। তার জেরে কিছুক্ষণ পর দলবল নিয়ে হামলা চালান গুড্ডু। ব্যাপক মারধর করা হয় যুব তৃণমূল নেতার এক বন্ধু ও ভাইকে। ২ রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। ঘটনায় সাঁকরাইল থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। গুড্ডু সহ গ্রেফতার করা হয়েছে ২ জনকে নের চেষ্টা, মারধর সহ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সিটিটিভি ক্যামেরায় দেখা গেলেও এদিন আদালতে তোলার সময়, অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেন গুড্ডু।

২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন গুড্ডু। ওই বছর নভেম্বরে যুব তৃণমূল নেতার বাবা ওয়াজুল খানকে গুলি করে খুন করা হয়। তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। সে সময় দাদাকে খুনের ঘটনায় গুড্ডু খানের নাম জড়ায়। 

গুড্ডু এখন কোন দলে? টনাকে ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় সূত্রে খবর, ইদানিং ধৃতকে তৃণমূলের বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে। সরস্বতীপুজোর রাতে নাজিরগঞ্জেই রবি রাই নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়। পরিবারের অভিযোগ, এলাকায় মদের আসর বসিয়েছিল কয়েকজন। প্রতিবাদ করায় রবির ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। নাজিরগঞ্জে এবার আক্রান্ত যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের ওপর হামলা।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget