এক্সপ্লোর

HS Exam 2025: অচল দুই হাত, লক্ষ্য শিক্ষক হওয়া, প্রতিকূলতা উপেক্ষা করেই উচ্চমাধ্যমিকে বসছেন অন্নপূর্ণা

Howrah News: আদতে পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা হলেও সে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই উলুবেড়িয়ায় জগৎপুরে থাকতে শুরু করে।

সুনীত হালদার, হাওড়া: দুটো হাত থাকলেও তা স্বাভাবিক হাত নয়। ফলে সেই হাত দিয়ে লেখা যায় না। কিন্তু হাতের বদলে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন উলুবেড়িয়ার জগতপুরের মেয়ে অন্নপূর্ণা ওঝা। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ভাল ফলের ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী অন্নপূর্ণা।

উলুবেড়িয়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থায় থাকেন বছর ১৮-র অন্নপূর্ণা ওঝা। আদতে পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা হলেও পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই উলুবেড়িয়ায় জগৎপুরে থাকতে শুরু করেন। জগতপুর আদর্শ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেন। এবার পালা উচ্চ মাধ্যমিক পরীক্ষার। স্কুলের টেস্ট পরীক্ষাতেও দারুণ রেজাল্ট করেছে। অন্নপূর্ণা দুটো হাত প্রায় নেই বললেই চলে। লেখা, ছবি আঁকা এবং অন্যান্য কাজ সমস্তই পা দিয়ে করতে অভ্যস্ত তিনি। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও কোন কাজেই পিছিয়ে নেই অন্নপূর্ণা। স্কুলের ক্লাসের বন্ধুদের সঙ্গে যে কোনও ব্যাপারে তাঁর সমান উৎসাহ নজরে পড়ে শিক্ষিকাদের। পড়াশোনার পাশাপাশি তিনি ভালোবাসেন গান শুনতে, ছবি আঁকতে এবং গল্পের বই পড়তে। আর দুই চোখে স্বপ্ন দেখে একদিন স্কুলের শিক্ষিকা হবেন।                   

বছর দুয়েক আগে ওই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষায় তিনি ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন উচ্চমাধ্যমিক বিভাগে। কলা বিভাগের বিষয় বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন। টেস্ট পরীক্ষায় পাস করার পর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছেন। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই তিনি সকাল সকাল তার পরীক্ষা কেন্দ্র যদুবেরিয়া হাই স্কুলে পরীক্ষা দিতে হাজির হবেন। এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। বাড়িতে মা ছাড়াও স্কুলের শিক্ষিকারা নিয়মিত সাহায্য করছেন। অন্নপূর্ণা নিজে জানিয়েছে, এবারে তাঁর প্রস্তুতি ভাল। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পায়ের বদলে রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দেবেন। তাঁর স্বপ্ন স্কুল শিক্ষিকা হওয়া। সেই লক্ষ্যেই লড়াই চালাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষিকা ঈপ্সিতা গোস্বামী বলেন, "ও শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও স্বাভাবিক কাজকর্ম সাবলীল ভাবে করতে পারে। আর সব কাজেতে তার সমান উৎসাহ দেখা যায়। আমরাও ওকে নানাভাবে সাহায্য করি। আমাদের আশা উচ্চমাধ্যমিকে দারুণ ফল করবে।''

আরও পড়ুন: HS Exam 2025: কাল শুরু উচ্চমাধ্যমিক; একগুচ্ছ নিয়মবিধি সংসদের, হেল্পলাইন নম্বর চালু পুলিশের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget