এক্সপ্লোর

Nadia News:এক ঘণ্টার ঝড়ে তছনছ নদীয়ার বিস্তৃত এলাকা, বজ্রপাতে মৃত ২

Storm In Nadia:এক ঘণ্টার ঝড়ে লন্ডভন্ড নদীয়ার বিস্তৃত এলাকা। বজ্রপাতে ২ জনের মৃত্যুও হয়েছে। মৃতদের নাম গণেশ ঘোষ ও জয়দেব মণ্ডল বলে জানিয়েছে প্রশাসন। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া: এক ঘণ্টার ঝড়ে (Storm) লন্ডভন্ড নদীয়ার (Nadia) বিস্তৃত এলাকা। বজ্রপাতে (Lightning) ২ জনের মৃত্যুও হয়েছে। মৃতদের নাম গণেশ ঘোষ ও জয়দেব মণ্ডল বলে জানিয়েছে প্রশাসন। 

কী ঘটল?
শনিবার বিকেলের ঝড়বৃষ্টিতে ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে নদীয়ার বিভিন্ন জায়গায়। এদিন বিকেলেই জমিতে চাষ করতে গিয়েছিলেন চাপড়ার রাজীবপুরের বাসিন্দা গণেশ ঘোষ। সেই সময়ই ৩৫ বছরের ওই যুবকের বজ্রপাতে মৃত্যু হয়। অন্যদিকে কৃষ্ণগঞ্জেও জয়দেব মণ্ডল নামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়। ৫৩ বছরের ওই প্রৌঢ়ের বাড়ি  গোয়ারীর মন্ডলপাড়ায়। প্রশাসন জানিয়েছে, শনিবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়েছিল। তখন আম বাগানের পাহারারত চার ব্যক্তি বাগানেরই কুঁড়েঘরে আশ্রয় নেন। কিন্তু ঘটনাস্থলে ওই কুঁড়ে ঘরেই বাজ পড়ে। তাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। বাকিরা জখম হন। এছাড়াও করিমপুরে প্রায় এক ঘন্টা যাবৎ ঝড় ও বৃষ্টি হয়। বৃষ্টিতে ডুবে যায় অনেক রাস্তাঘাট।  করিমপুরের বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। গাছের ডাল ভেঙে চার চাকা গাড়ির উপর পড়ে যায়। অনেক জায়গাতেই বিদ্যুতের তার ছিড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক দোকানের ফ্লেক্স বা বোর্ড উড়ে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই মরসুমে বজ্রপাতে মৃত্যুর ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। 

বর্ধমানেই মৃত ৪...
গত বৃহস্পতিবার বৃষ্টিপাতের জেরে গোটা পূর্ব বর্ধমান জেলাজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৪ জন। আহত হন ১ জন। বৃহস্পতিবার ভাতারের বেলেণ্ডা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয় মনসুর আলি শেখের। মৃতের বাবা আসগর আলির কথায়, ছেলেকে নিয়ে মাঠ থেকে ফিরছিলেন তিনি। কিছুটা আসার পরই বজ্রাঘাত টের পান। কিছুটা এগোতেই দেখেন পেছনে আসতে গিয়ে উলটে পড়ে গিয়েছেন মনসুর।' মৃতের বাবা আরও জানিয়েছেন, শুক্রবার বেঙ্গালুরু চলে যাওয়ার কথা ছিল মনসুরের। তাই তড়িঘড়ি ধান কেটে ঘরে ঢুকিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। জানা গিয়েছে, ২ বিঘে চাষ করেছিল মনসুর। ১ বিঘের মত ধান কেটে ঘরে ঢোকাতে পেরেছিলেন। তারই মাঝে এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না মনসুরের পরিবার। অন্যদিকে,কালনা মহকুমাতেও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক জনের। মৃত খোকন শেখ (৪০) কালনা ১ ব্লকের কালিনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ দিন বজ্রাপাতে মৃত্যু হয়েছে খণ্ডঘোষের তোরকোনার বাসিন্দা রাসুদেব রায়ের (৫২)। মৃতের পরিবার সূত্রে খবর, এ দিন মাঠে ধান কাটার তোলার কাজ করছিলেন বাসুদেববাবু। এই সময়ে বজ্রাপাতে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP NCPI : এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই কি চলে যাবে নাগরিকত্ব? কোনও সরকারি সুবিধেও পাবে না? কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget