এক্সপ্লোর

Humayun Kabir News: ‘নিজের পরিবারকে দিয়ে করান না!’, চপ-মুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের, দাবি, ’২৬-এ ‘মিরাকল রেজাল্ট’

Humayun Attacks Mamata: শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন। যত দিন যাচ্ছে লক্ষ্যমাত্রাও লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করলেন 'জনতা উন্নয়ন পার্টি'র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ২০২৬ সালেই পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন তিনি। (Humayun Attacks Mamata)

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। মুখে মুসলিমপ্রীতি দেখালেও, আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন। তিনি বলেন, "বাংলার মুসলিমদের বলব, আগামী ভোটে এই অকর্মণ্য, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় দিতে হবে। গনি খান চৌধুরী বলতেন, সিপিএম-কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওঁর মতো হবে না। হুমায়ুন কবীর বেঁচে থাকতে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, ২০২৬ সালেই পতন ঘটবে।" (Humayun Kabir)

এদিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। তাঁর বক্তব্য, "মানুষকে নিদান দিচ্ছেন চপ-মুড়ি-ঘুগনির দোকান খোলার। ওঁর পরিবারে তো অনেক লোক আছে। তাঁদের দিয়ে করান না! ওঁদের পরিবারের লোক কী করছে, তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গিয়েছে, তাঁদের কী অবস্থা! প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব।"

এর আগে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এদিন তিনি জানিয়েছেন, ১৮২টি আসনে লড়বেন। নির্বাচনে ISF এবং আসাদউদ্দিন ওয়াইসির MIM-এর সঙ্গে জোট বাঁধা নিয়েও আশাবাদী হুমায়ুন। তাঁর কথায়, "১৮২টি আসনে লড়াই করে কী ফল আনব দেখবেন। বলে রাখছি, ফলাফলের দিন মিরাকল রেজাল্ট হবে। অনেকে চেষ্টা করে ব্যর্থ হন। বাংলার রাজনীতিত আগামী দিনে আমি, ISF জোটবদ্ধ হচ্ছি, MIM যোগদান করলে স্বাগত জানাচ্ছি।"

হুমায়ুন জানিয়েছেন, আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যেই জোট, আসন বণ্টন সেরে ফেলবেন তিনি। তার পর প্রচারে নামবেন। দিনে তিনটি করে বিধানসভায় প্রচারে যাবেন তিনি। সময় বাঁচাতে ব্যবহার করবেন হেলিকপ্টার। তবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, কাউকে নিয়েই ভাবিত নন হুমায়ুন। তাঁর সাফ কথা, "হোক না লড়াই। বাংলার মানুষে কাকে বেছে নেন, দেখা হোক পরীক্ষা করে।" তবে ISF এবং MIM-এর সঙ্গে জোট যে এখনও চূড়ান্ত হয়নি, তা মেনে নিয়েছেন হুমায়ুন। তিনি জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে রাজি বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget