এক্সপ্লোর

Murshidabad Babri Masjid: এখনও থামেনি যন্ত্র ! হুমায়ুনের 'বাবরি' নির্মাণে অনুদানের টাকা গোনা হয়েই চলেছে, এই অবধি কত পড়ল জমা ?

Humayun Kabir Murshidabad Babri Masjid Donation Update : কেউ গুণছেন হাতে, কেউ মেশিনে, মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের অনুদানের টাকা গোনার কাজ ফের শুরু, এখনও পর্যন্ত জমা কত পড়ল ?

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান। ফের বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনার কাজ শুরু। কেউ হাতে গুণছেন।কেউ গুণছেন মেশিনে।৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট, পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। 

আরও পড়ুন, উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দিরের আদলে এবার সল্টলেকেও রামমন্দির ? 'থাকছে হাসপাতাল-সহ আরও একাধিক সুবিধা..' !

হুমায়ুন কবীর জানিয়েছিলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তাতে জমা পড়েছিল ২ কোটি ৭১ লক্ষ টাকা। এবার ৭ তারিখের পর পর জমা পড়া টাকা গোনা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা অনুদান জমা পড়েছে। 

সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক   হুমায়ুন কবীর বলেন, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাঙ্কে কাল গেছি চিফ ম্য়ানেজার SBI-কে বলেছি, আজকে একটা চিঠি দিতে বলেছে যে, বাইরের দেশ থেকে যারা টাকা দিতে চাইছে। সেই টাকা নিতে গেলে যা যা ওঁদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।

 এই অনুদান নিয়ে এদিন তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি   রাজ্যসভার সাংসদ ও সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এটা তৃণমূলের টাকা। হুমায়ুন কবীরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের ওটা 'PLAN B', যে ভোট লুঠ করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে। তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন? হুমায়ুনের এই সাহস আছে, যে রাজ্যের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে, তাঁর রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাঁর অনুমোদন ছাড়া হুমায়ুন কবীর সেখানে 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে। 

এদিকে, রেজিনগরে যেখানে হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরি হবে, তার কাছে জাতীয় সড়কের উপর শুরু হয়েছে দোকান তৈরির হিড়িক। আর্থিক অনুদান এসেই চলেছে। আসছে মসজিদ নির্মাণের জন্য ইট, সিমেন্ট। অন্যদিকে হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে চড়ছে রাজনীতির পারদও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget