এক্সপ্লোর

Babri Masjid : বিশাল ভিড়, শুক্রবার নমাজ পড়লেন বহু মানুষ; প্রস্তাবিত বাবরি মসজিদ ঘিরে খাবার দোকানগুলিতে লম্বা লাইন; দেদার বিক্রি

Murshidabad News: হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শ'য়ে শ'য়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা। অন্যদিকে, উপচে পড়েছে অনুদানের বাক্স।

রেজিনগর : একদিকে নতুন দল ঘোষণার সভার প্রস্তুতি চলছে। অন্যদিকে, শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ৬ ডিসেম্বর, মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত 'বাবরি' মসজিদের শিলান্য়াস হয়েছে। নির্মাণকাজ এখনও শুরু হয়নি। তাতেই, মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার এখানেই নমাজ পাঠ করতে আসেন হুমায়ুন কবীর। তিনি বলেন, "গোটা বাংলার মুসলমান না, ত্রিপুরা, অসম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সমস্ত জায়গা থেকেই আজকে লোক এখানে...৬ ডিসেম্বর ছিল শনিবার। আজকে আপনি দেখে নিন ক' লাখ লোক এখানে নমাজ পড়তে এসেছেন।" বীরভূমের এক বাসিন্দা বলেন, "আমরা বীরভূম থেকে আসছি... মুরারই থেকে। আজকে জুম্মার নমাজ পড়ার জন্য...বাবরি মসজিদ নতুন আমাদের গর্ব হয়েছে।" 

হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শ'য়ে শ'য়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা। অন্যদিকে, উপচে পড়েছে অনুদানের বাক্স। সূত্রের দাবি, ১৮ ডিসেম্বর পর্যন্ত বাবরি মসজিদের জন্য নগদ ও অ্য়াকাউন্টে সাড়ে ৫ কোটি টাকার বেশি অনুদান জমা পড়েছে। শুক্রবারও দেখা যায় এই ছবি...। কেউ দান বাক্সে দিচ্ছেন, কেউ আবার সরাসরি টাকা দিচ্ছেন হুমায়ুন কবীরের হাতে। হাতে হাতে টাকা নিচ্ছিলেন শুরুতে। পাঞ্জাবির পকেটে রাখছিলেন। কয়েক সেকেন্ডের মধ্য়ে তা উপচে পড়ার জোগাড়। সঙ্গে সঙ্গে ব্য়াগ আনতে বলেন হুমায়ুন কবীর। সেই ব্যাগও মুহুর্তে ভর্তি।

প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্য়াসের পর থেকেই শুরু হয়, ১২ নম্বর জাতীয় সড়কের দু'পাশে দোকান খোলার হিড়িক। সবেমাত্র তৈরি হওয়া খাবার দোকানগুলোতে লম্বা লাইন। হোটেল ব্যবসায়ী ইমরান শেখ বলেন, "আমাদের বেচা-কেনা প্রতিদিনই প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা... আমরা বেচা-কেনা করি। আমরা সামাল দিতে পারছি না কোনওভাবেই। ৯ দিন ধরে চলছে। শুক্রবার আর রবিবার আমরা প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা বেচা-কেনা করি। প্রায় ২০ থেকে ২৫টা হোটেল অলরেডি হয়ে গেছে।" রেজিনগরের অপর এক ব্যবসায়ী বলেন, "প্রচুর বিক্রি বাড়ছে। যত লোকের চাপ হচ্ছে, তত বিক্রি বাড়ছে।" 

হরেকরকম জিনিসের পাশাপাশি, দেদার বিকোচ্ছে, love Babri masjid ও হুমায়ুন কবীরের নাম লেখা টি-শার্ট। উৎসাহী মানুষের একাংশের দাবি, হুমায়ুন কবীর নতুন দল গড়লে সেখানেই নাম লেখাবেন তাঁরা। নদিয়ার পলাশির বাসিন্দা হাবিবুর রহমান বলেন, "উনি যে দলে যোগ দেবেন আমরা সেই দলে যোগ দেব।" 

পর্যবেক্ষকদের একাংশের মতে, হুমায়ুনকে ঘিরে এই ভিড়ের ছবি তৃণমূলের জন্য় উদ্বেগের হতে পারে। কারণ, ২০১১ থেকে এরাজ্য়ের সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য় তৃণমূলের। তবে এবার হুমায়ুন সংখ্য়ালঘু ভোট কাটলে, তাতে তৃণমূলের ভিত দুর্বল হয়ে যাবে না তো ? 

রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ এখন এসব নিয়ে আগ্রহী নন। পশ্চিমবঙ্গের মানুষ একটা বিষয় নিয়েই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে, '২৬-এ কবে ওই দিনটা আসবে ? তিনি পদ্মফুলে বোতাম টিপবেন, ভোট ভাগ হতে দেবেন না, তিনি তৃণমূলকে হারাবেন এবং বিজেপিকে জেতাবেন।"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, "এটা বিজেপি-তৃণমূল, কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন মিলে '২৬-এর নির্বাচনের আগে গা-জোয়ারি করে...মানুষ বলছে কাজের কথা, শিক্ষার কথা, পরিযায়ী শ্রমিকের কথা...কিন্তু ওরা জোর করে এই যে স্লোগানগুলো বললে...এগুলো সব ৩০ বছর ধরে উত্তর ভারতে চলেছে, পশ্চিম ভারতে চলেছে। এখানে তার অ্যাকশন রিপ্লে করার চেষ্টা করছে।"  

পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মানুষ জানেন গোটা ভারতে বিজেপিকে রুখতে পারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর বাংলায় যদি বিজেপিকে হারাতে হয়, সরাসরি ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। একটা ভোট অন্য কাউকে দেওয়ার অর্থ, ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা, বিজেপি যেটা চাইছে...বিজেপিই তো এদের প্রচারের ব্যবস্থা করে দিল।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget