এক্সপ্লোর

Humayun Kabir : 'সোশাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভাল নয়'...বালিগঞ্জের অ-মুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন

হুমায়ুনের নতুন পথে হাঁটা শুরু থেকেই নানারকম বিভ্রাট চলছেই। এবার প্রার্থী ঘোষণা করেও হোঁচট  খেলেন  হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদ : সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করেন হুমায়ুন কবীর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবীরের - জনতা উন্নয়ন পার্টি। আর পরেই হোঁচট। কখনও সৌদি থেকে অতিথি আনা নিয়ে ধোঁকা খেয়ে যাওয়া ! কখনও আবার লোকাল বাউন্সারকে ভিনরাজ্যের বাউন্সার বলে চালিয়ে দেওয়া নিয়ে বিভ্রান্তি। হুমায়ুনের নতুন পথে হাঁটা শুরু থেকেই নানারকম বিভ্রাট চলছেই। এবার প্রার্থী ঘোষণা করেও হোঁচট  খেলেন  হুমায়ুন কবীর। সোমবার নতুন দল গঠন করে,  কলকাতার বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর। কিন্তু, ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের বিধায়ক।

আরও একটা 'ব্লান্ডারে'র মুখোমুখি হলেন হুমায়ুন।  বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করেও নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের বিধায়ক। নিশা চট্টোপাধ্যায় নামের এক মহিলার নাম ঘোষণা করে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী।  কিন্তু তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। হুমায়ুনের যুক্তি, 'সোশাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভাল নয়। বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। ৭দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনও মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব'। বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহারের পর বললেন হুমায়ুন কবীর।

ব্যাপারটা কী? সোমবার 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করে, ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবীর। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। এরপরই নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবীর। 

হুমায়ুন কবীর বলেন, 'উনি (নিশা চট্টোপাধ্যায়) একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রার্থী ঘোষণা করার আধ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিভিন্ন যে IT সেল বা বিভিন্নরকম অনলাইনে, যেসব ফেসবুকে তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনও ব্যক্তিকে, বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসেবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাতেই সিদ্ধান্ত নিয়েছি যে, এটাকে প্রার্থীরূপে রাখব না।'            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget