এক্সপ্লোর

Birbhum News : শয়ে শয়ে কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে ! ঘাসফুল শিবিরে ভয়ঙ্কর ভাঙন বীরভূমে

Anubrata Mondal News : অনুব্রত মণ্ডল পদ হারাতেই বীরভূমে তৃণমূলে বড় ভাঙন ।বেশ কয়েকটি পরিবার বিজেপিতে যোগদান করেছে ইদানীং।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম  : রামপুরহাটের পর সোমবার অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal )ডাকে মিছিল হল বোলপুরে ( Bolpur )। তবে সেখানেও তৃণমূলের ঐক্যের ছবিটা ধরা পড়ল না। মিছিলের প্রথমে হুডখোলা গাড়িতে রইলেন অনুব্রত মণ্ডল। পিছনের গাড়িতে রইলেন কাজল শেখ-সহ বাকিরা। মিছিল শেষে তৈরি করা মঞ্চেও উঠলেন না বীরভূমের সদ্য প্রাক্তন জেলা সভাপতি। এরই মধ্যে বীরভূমে দেখা গেল তৃণমূলে (TMC )ভয়ঙ্কর ভাঙন। 

মঙ্গলবার আবার অনুব্রত মণ্ডলের ডাকে সিউড়িতে মহামিছিল রয়েছে। এদিকে রবিবার রামপুরহাটে অনুব্রত মণ্ডলের মিছিলের পরে বেশ কয়েকটি পরিবার যোগদান করল বিজেপিতে । অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর এই নিয়ে তিন বার তৃণমূল থেকে বিজেপি যোগ দিন ২৫০ টি পরিবার।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে গত সপ্তাহই জেলায় জেলায় বড় বদল করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে ৯জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে তিনি আর জেলা সভাপতি নেই। 

অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর এই তিন বার তৃণমূল থেকে বিজেপি যোগ দিল ২৫০ টি পরিবার। সোমবার বীরভূমের নলহাটি বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে ৫৫ টি পরিবারের ২৭০ জন মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে বিজেপির দাবি। বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি   ধ্রুব সাহা তাদের হাতে দলীয় পতকা তুলে দেন। 

অনুব্রত জেলা সভাপতির পদ হারানোর পর, গত রবিবার বীরভূমে কোর কমিটির বৈঠক বসে। তা ডাকেন  জেলায় দলের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলও।  বৈঠক শেষে মিলেমিশে কাজ করার বার্তাও দিয়েছিলেন জেলার নেতারা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই অন্য ছবি ধরা পড়ে। সোমবার অনুব্রত মণ্ডলের ডাকা বৈঠকে দেখা যায়নি তৃণমূলের কোর কমিটির সদস্য ও জেলা সভাধিপতি কাজল শেখকে।  

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়, রবিবার বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে ফোন করেন। বীরভূমের তিনটি মহকুমায় অনুব্রত মণ্ডলের ডাকা মিছিল করার নির্দেশ দেন স্বয়ং দলনেত্রীই।  সেইমতো, ২৫ মে রামপুরহাট,২৬ মে বোলপুর ও ২৭ মে সিউড়িতে ৩টি বড় মিছিলের প্রস্তুতি শুরু করেন অনুব্রত মণ্ডল। তারই মধ্যে তৃণমূলের পরপর ভাঙনের দাবি।  কী হতে চলেছে লালমাটির দেশে ঘাসফুলের ভবিষ্যৎ? নজর এখন সেদিকেই।           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget