এক্সপ্লোর

Paschim Bardhaman:স্ত্রীকে শ্বাসরোধ করে 'খুনের' পর 'আত্মঘাতী' স্বামী, অন্ডালের ঘটনায় হইচই

Double Murder:পুলিশের অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার পর আত্মঘাতী হন মাঝবয়সী নীলকণ্ঠ বাউরি। পশ্চিম বর্ধমানের অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ার ঘটনা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দেওয়ালে লেখা 'একসঙ্গে যাব।' একদিকে বিছানায় পড়ে রয়েছে স্ত্রী-র দেহ, পাশেই ঝুলছেন স্বামী (Husband Commits Suicide After Killing Wife)। প্রাথমিক ভাবে এই সব দেখে পুলিশের অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার পর আত্মঘাতী হন মাঝবয়সী নীলকণ্ঠ বাউরি। পশ্চিম বর্ধমানের (Andal Double Murder) অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ার ঘটনা। নীলকণ্ঠর স্ত্রীর নাম লিলি বাউরি বলে জানতে পেরেছে পুলিশ। 

কী জানা গেল?
প্রাথমিক তদন্তে জানা যায়, ছেলে বাড়ি ফিরে দরজা ভাঙতেই বাবা-মায়ের দেহ দেখে। শুক্রবার সাত সকালে এমন চাঞ্চল্যকর ঘটনায় হইচই পড়ে গিয়েছে ভুয়াপাড়ায়। কিন্তু পুলিশের অনুমান সত্যি হলে প্রশ্ন ওঠে, কেন এরকম করলেন নীলকণ্ঠ বাউরি? তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে যতটুকু জানা যাচ্ছে তাতে পুলিশের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগে ছিল। বুধবার রাতে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছয়। সম্ভবত, তখনই নীলকন্ঠ বাউরি দেওয়ালে 'আমরা একসঙ্গে যাব' লিখেছিলেন। তার পর পরই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এবং গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা। ছেলে রহিত বাউরির দাবি,"রাতে, পাশে মামার বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠেই মায়ের ফোনে ফোন করে উত্তর পাইনি। বাড়িতে যাই।' কিন্তু সেখানে দরজা বন্ধ দেখে কিছু একটা সন্দেহ হয়েছিল তাঁর। অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় দরজা ভেঙে দেখেন, মা-বাবার দেহ পড়ে রয়েছে। গত বছরের একেবারে শেষ লগ্নে কিছুটা একই রকম ভয়ঙ্কর ঘটনা শোনা গিয়েছিল কলকাতা-লাগোয়া নিউটাউনে।

নিউটাউনের ঘটনা...
নিউটাউনের একটি বহুতলে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। উদ্ধার হয় অভিযুক্ত স্বামীর ঝুলন্ত দেহও। এতেই শেষ নয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় ওই দম্পতির মেয়েকেও। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের নারায়ণপুরে। পুলিশের অনুমান, ঋণ শোধ করতে না পেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছিলেন ওষুধ ব্যবসায়ী। মেয়েকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। তার আগে, গত মার্চ মাসে নদিয়ার কৃষ্ণগঞ্জে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী হন স্বামী। পর দিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন:'গোপনীয়তার অধিকার ভঙ্গ..', দেবাংশুর বিরুদ্ধে কমিশনে BJP প্রার্থী রেখা পাত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget