এক্সপ্লোর

Hypnosis In Pain Relief: সম্মোহনে কমবে রোগ-ব্যাধির যন্ত্রণা? পথ দেখাতে নতুন অ্যাকাডেমি

Kolkata News: কে বলেছে যন্ত্রণা কমানোর একমাত্র উপায় মুঠো মুঠো ওষুধ? বহু ক্ষেত্রেই ক্রনিক পেইন কমাতে দারুণ কাজ দিতে হিপনোসিস, চলতি বাংলায় যার অর্থ সম্মোহন। সেই লক্ষ্যেই যাত্রা শুরু 'অ্যাকাডেমি অফ হিপনোসিস, ইন্ডিয়া'-র

পায়েল মজুমদার, কলকাতা: মাথাব্যথায় কষ্ট পান? আর্থারাইটিসের সমস্যা ভীষণ ভোগাচ্ছে? প্রিয়জনকে ক্যানসারের যন্ত্রণায় কাতরাতে দেখেও কিছু করতে পারছেন না? অনেকের ক্ষেত্রেই প্রশ্নগুলোর উত্তর হয়তো সুখকর নয়। স্বস্তি পেতে ভরসা ওষুধ। কিন্তু তাতেও লাভের লাভ কতটুকু? যন্ত্রণা ফিরে আসে কিছুক্ষণ পরেই। কিন্তু মনোবিশেষজ্ঞদের (psychologist) কেউ কেউ বলছেন, সুরাহার একটা দুরন্ত উপায় আছে। হিপনোসিস (hypnosis) বা সম্মোহনের মাধ্যমে 'ক্রনিক পেইন'-এ(chronic pain) আক্রান্ত অনেককেই স্বস্তি(relief) দিতে পেরেছেন তাঁরা।
সম্মোহনের কী কারিকুরি?
সোনার পাথরবাটি মনে হচ্ছে? ইন্টারন্যাশনাল সোসাইট অফ হিপনোসিস-র (International Society of Hypnosis) সভাপতি, ডক্টর মার্ক জেনসেন সে কথা মানেন না। রবিবার 'অ্যাকাডেমি অফ হিপনোসিস, ইন্ডিয়া'-র (Academy of Hypnosis, India) উদ্বোধনে নিজের সেই মতামত ভাগ করে নিলেন। হিপনোসিস নিয়ে দীর্ঘদিনের চর্চা তাঁর। সেই অভিজ্ঞতার পাশাপাশি সম্মোহনের প্রভাব নিয়ে গবেষণাও করেছেন। সবটা থেকেই ডক্টর জেনসেনের মত,'এটি যন্ত্রণার অনুভূতি অনেকাংশে কমিয়ে দেয়। শুধু তাই নয়। কষ্ট কমানোর যে অন্যান্য কৌশল রয়েছে, সেগুলোরও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। অর্থাৎ দুটি ইতিবাচক দিক রয়েছে।'
বিশেষজ্ঞদের মতে, আমরা যে ভালোবাসা, হিংসা, দুঃখ, আনন্দ অনুভব করি তার মূল চাবিকাঠি থাকে মস্তিষ্কের হাতে। সুতরাং যন্ত্রণার অভিজ্ঞতাও মূলত মস্তিষ্কেই তৈরি হয়। আর এখানেই সম্মোহনের কারিকুরি। মস্তিষ্ক আমাদের কাছে যন্ত্রণার অভিজ্ঞতা যে ভাবে তুলে ধরে, হিপনোসিসের মাধ্যমে তা বদলানো সম্ভব। যন্ত্রণার তীব্রতা কমানো সম্ভব অনেকাংশে। ডক্টর জেনসেন তাঁর গবেষণায় দেখেছেন, হিপনোসিস হয়েছে এমন ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত মাসতিনেক ধরে ইতিবাচক প্রভাব টের পান। 
এতো গেল কাঠখোট্টা পরীক্ষা-নিরীক্ষার কথা। এবার একটা হাতেকলমে ছোট্ট উদাহরণ দেওয়া যাক? কলকাতার ইনস্টিটিউ অফ সাইকিয়াট্রির অধ্যাপক-মনোবিদ প্রশান্ত কুমার জানালেন নিজের অভিজ্ঞতার কথা। কোমরের তীব্র যন্ত্রণা নিয়ে তাঁর কাছে এসেছিলেন এক মহিলা। যন্ত্রণা এতটাই যে তিনি বসতে পারতেন না। হয় শুয়ে থাকতেন নয়তো হাঁটতেন। মনোবিদের কাছে অ্য়াম্বুল্য়ান্সে শুয়ে আসতে হতো। ব্যথা কমাতে তাঁর উপর টানা হিপনোসিস করেছিলেন আইওপি-র এই অধ্যাপক মনোবিদ। ফল? প্রায় ৬০ শতাংশ যন্ত্রণা কমে গিয়েছিল তাঁর। 
বিচ্ছিন্ন ঘটনা নয়...
মনোবিশেষজ্ঞদের অনেকের মতেই, এটি কিন্তু ওকোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ফাইব্রোমাইলজিয়া, মাইগ্রেন, ক্যানসার থেকে আর্থারাইটিস-আক্রান্তদের ক্ষেত্রে অনেক সময়ই দুরন্ত কাজ দেয়  হিপনোসিস। বিদেশে বহু দিন ধরেই এর চর্চা চলছে। এবার একই পরিষেবা যাতে এদেশের মানুষও পেতে পারেন সেই লক্ষ্য়েই উদ্বোধন হল 'অ্যাকাডেমি অফ হিপনোসিস, ইন্ডিয়া'-য়। কেতাবি পড়াশোনা নয়, হিপনোসিসের মাধ্যমে যন্ত্রণা কমানোই মূল লক্ষ্য অ্যাকাডেমির। রবিবার থেকে যাত্রা শুরু করল তারা।
সম্মোহন মানে যে কোনও ভুলভাল মন্ত্রোচ্চারণ নয়, রীতিমতো বৈজ্ঞানিক চর্চা সেটাও তুলে ধরবে এই অ্যাকাডেমি। মনের সাহায্যে যন্ত্রণা কমানোই যার পাখির চোখ। 

 

আরও পড়ুন:আশা আইসিডিএস কর্মীদের জন্য ৮ হাজারের ফোন, ঘোষণা মমতার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live : 'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget