এক্সপ্লোর

I PAC ED Raid: 'IPAC-র জন্য মুখ্যমন্ত্রীর এত মাথাব্যথা কেন, নিশ্চয়ই কোনও রহস্য আছে' ! মন্তব্য অধীরের

Adhir Attacks Mamata : ED-র অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রীর হাজিরাকে কটাক্ষ অধীর চৌধুরীর

কলকাতা: বিধানসভা ভোটের আগে ফের সংঘাত! I-PAC-এর কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র তল্লাশি অভিযানের মাঝেই হাজির হলেন মুখ্যমন্ত্রী! তুললেন, তৃণমূলের রাজনৈতিক নথি চুরির অভিযোগ। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 

আরও পড়ুন, IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে এ কোন প্রশ্নের সামনে দাঁড় করালেন ? কেন 'ফিরহাদ' ও 'রাজীব কুমারের' নাম টানলেন শমীক

তিনি এদিন বলেন, হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইপ্যাকের জন্য এত তৎপর হলেন কেন ? এই আইপ্যাকের পরামর্শে তাঁদের বুদ্ধিতে, সমস্ত কিছু আদেশে নির্দেশে, তৃণমূল প্রার্টিটা চলে। এই আইপ্য়াক , গ্রামে কে পঞ্চায়েত প্রধান হবে, কে পঞ্চায়েতের টিকিট পাবে, কে অঞ্চল সভাপতি হবে ? সব কিছু তাঁরা ঠিক করে। তর জন্য অকশন হয়, এমন এমনি নয়। সেই টাকা চলে যায় খোকাবাবুর কাছে।এবং তাঁরা তো নিজেরা মারেই সেই টাকা। তো সেই রকম একটা কুখ্যাত বিখ্যাত আইপ্যাকের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি নষ্ট হতে পারে।তার জন্য তার বড় যন্ত্রণা হচ্ছে। তার জন্য দৌঁড়ে গিয়েছেন। অথচ ইডি বা সিবিআই এর আগে আরও অনেক জায়গায় রেড করেছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাব্যাথা হয়নি।'

কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এদিন সাত সকালে লাউডন স্ট্রিটে আই প্য়াক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে একযোগে অভিযান চালায় ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন দুই জায়গাতেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে এলেন। কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুললেন। বিজেপি ও ইডিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিল বিরোধীরাও। 

 
শীতের বৃহস্পতিবার তপ্ত হয়ে উঠল!আই প্য়াকের কর্ণধার ও তাঁর অফিসে কয়লা কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযান-তল্লাশি!আর দু জায়গাতেই পৌঁছে গেলেন খোদ মুখ্য়মন্ত্রী।কোথাও কলকাতার পুলিশ কমিশনার! কোথাও রাজ্য় পুলিশের ডিজি, আর চমকে ওঠার মতো বিষয় হল, ইডির অভিযান চলাকালীন, তাঁদের সামনেই, ভিতর থেকে নথি-ল্য়াপটপ-ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম বের করে নিয়ে চলে গেলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়!আর সবটাই দেখলেন ইডি অফিসাররা! 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফরেন্সিক দল নিয়ে এসে নথি ও তথ্য ট্রান্সফার করে নিয়ে গিয়েছে। ওরা (ED)যা করেছে, ঠিক করেনি। এনিয়ে FIR করা হবে। ফরেন্সিক দলের বিষয়ে FIR হবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ভারতে কোথাও রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়নি ইডি-সিবিআইকে।  মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তির শেষ পেরেক পুঁতলেন। সারা দেশের সামনে বাংলার ভাবমূর্তি নষ্ট হল। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget