এক্সপ্লোর

Baguiati Twin Murder:বাগুইআটির জোড়া খুনের ঘটনায় আইসি ক্লোজড, তদন্তভার সিআইডি-কে

Baguiati Murder Update: "পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী।'' জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, "কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।''

কলকাতা: বাগুইআটির (Baguiati) জোড়া খুন (Baguiati Twin Murder) কাণ্ডে কোজ করা হল বাগুইআটি থানার আইসি। বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুনের তদন্তে সিআইডিকে দায়িত্ব। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। "পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।'' জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন তিনি জানান, "কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।''

কোজ করা হল বাগুইআটি থানার আইসিকে: জোড়া খুনের ঘটনায় অভিযোগ উঠল চরম পুলিশি নিষ্ক্রিয়তার। প্রশ্ন উঠছে, পরিবার অপহরণের অভিযোগ করা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না পুলিশ? কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পরও, কেন আরও সক্রিয়তা দেখা গেল না? বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহ পড়ে রইল, আর মাত্র ৫৫ কিলোমিটার দুরে থাকা বাগুইআটি থানার পুলিশ সেটা জানতেই পারল না? বাগুইআটিতে দুই ছাত্রকে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মৃত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকেও পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসিকে। তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। 

গতকাল মৃত অতনুর এক আত্মীয় বলেন, “এতদিন কি পুলিশ ঘুমোচ্ছিল? যেই অতনুর লাশটা পাওয়া গেছে, এখন গুণ্ডা ধরে ফেলেছে। এতদিন কি করছিল পুলিশ, ঘুমোচ্ছিল? পুলিশ তো বারণ করেছে, যে মিডিয়াকে জানাবে না। কোনও টুঁ শব্দ আপনারা করবেন না। আমরা ঠিক ব্যবস্থা নিচ্ছি।’’ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত ছাত্র অভিষেকের বাবা। তিনি বলেন, "পুলিশের কোনও ভূমিকা নেই। পুলিশ কোনও কাজ করেনি। আমাদের সমবেদনা জানাচ্ছে। পুলিশ বলছে খুনি এলাকায় ঘুরছে। ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আমার ঠিক ধরে নিয়ে আসব। মর্গে গিয়ে জানতে পারলাম অপহরণের পরের দিনই খুন করা হয়েছে। আর আমাকে ৫ তারিখে ছবি দেখাচ্ছে। এরা মিথ্যে কথা বলেছে।'' 

ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা। পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও।     

আরও পড়ুন: Baguiati Twin Murder: ছোট ছোট ছেলে দু’টির এমন পরিণতি! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া পদক্ষেপের নির্দেশ ডিজিকে, জানালেন ফিরহাদ

সেরা শিরোনাম

Minakhan News: মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget