এক্সপ্লোর

Baguiati Twin Murder: ছোট ছোট ছেলে দু’টির এমন পরিণতি! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া পদক্ষেপের নির্দেশ ডিজিকে, জানালেন ফিরহাদ

Mamata Banerjee: বুধবারই বাগুইআটি খুনের ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। ক্লোজ করা হয়েছে থানার আইসি-কে।

কলকাতা: বাগুইআটিতে (Baguiati Twin Murder) দুই কিশোর খুন হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), জানালেন রাজ্যের পুর ও নগরোনন্য়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবারই বাগুইআটি খুনের ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। ক্লোজ করা হয়েছে থানার আইসি-কে। তার পরই মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন ফিরহাদ। 

বাগুইআটির দুই কিশোর খুনে সিআইডি-র হাতে তদন্তভার

এ দিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, "পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল। পুলিশ যদি অন্য জায়গায় ছিল, দরকারে কথা বলা উচিত ছিল সিআইডি-র সঙ্গে। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন। আইসি-কে ক্লোজ করা হয়েথে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে। এই দুঃখের সময় ওই পরিবারগুলির পাশে আছি আমরা।'

মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে গিয়ে ফিরহাদ আরও বলেন, "মুখ্যমন্ত্রী নিজে অতক্যন্ত বেদনাগ্রস্ত। ছোট ছোট দু'টি ছেলের সঙ্গে এই ঘটনা, অত্যন্ত দুঃখজনক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। কাউকে ছাড়া হবে না। অবিলম্বে এ নিয়ে কড়া পদক্ষেপ করতে ডিজি-কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।"

আরও পড়ুন: Baguiati Twin Murder: দুই কিশোরের দেহ উদ্ধার, খবর পৌঁছেছিল বিধাননগর কমিশনারেটে! দাবি সূত্রের

আইসি-কে ক্লোজ করা এবং সিআইডি তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাগুইআটিবাসী। তাঁদের বক্তব্য, গত ১৬ দিন ধরে ওই আইসি কোনও কাজ করেননি। আমাদের বাচ্চাদু'টি চলে গিয়েছে, এখন দোষীদের বাড়ি পাহারা দিতে আসছেন। আমরা সিআইডি তদন্তই চাইছিলাম। দিদি নির্দেশ দিয়েছেন। আসামীকে গ্রেফতার করতে হবে। ওঁকে ক্লোজ করা হয়েছে, আমরা খুব খুশি"

বাগুইআটির দুই কিশোরের অপহরণ এবং খুনে পুলিশের ভূমিকা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছে। তার মধ্যেই এ বার চাঞ্চল্যকর তথ্য উঠেছে। দুই কিশোরের দেহ উদ্ধারের পরই বিধাননগর কমিশনারেটকে জানানো হয়েছিল বলে দাবি সামনে এল। সূত্রের খবর, ২৪ ঘণ্টার মধ্যেই দুই কিশোরের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল বিধাননগর কমিশনারেটকে। নয়ানজুলি থেকে দেহ দু'টি উদ্ধার হওয়ার পর ছবি তুলে বিষয়টি জানানো হয় বলে খবর। শুধু বিধাননগর কমিশনারেটই নয়, সমস্ত থানাকে জানানো হয়েছিল বসিরহাট জেলা পুলিশ সূত্রে সামনে এল। 

দুই কিশোরকে খুনে ক্লোজ করা হল থানার আইসি-কে

বিধাননগর কমিশনারেটের যদিও দাবি, বসিরহাট থানা থেকে তাদের কিছু জানানো হয়নি। এর থেকেই স্পষ্ট, বিধাননগর কমিশনারেট ও বসিরহাট জেলা পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে, তা পরস্পরবিরোধী।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget