এক্সপ্লোর

Calcutta High Court:'রাজ্যকে ছাত্র-শিক্ষকের অনুপাত জানাতে হবে, তার পরই বদলির নির্দেশ', কড়া বার্তা বিচারপতির

Justice Abhijit Ganguli: 'রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে। তারপরেই আদালত বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ নয়', মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

কলকাতা: 'রাজ্যকে ছাত্র (Student) ও শিক্ষকের (teacher) অনুপাত (ratio) জানাতে হবে। তারপরেই আদালত বদলির (transfer) নির্দেশ (order)) দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ নয়', এবার শিক্ষক মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের (high court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (justice abhijit ganguli)। তাঁর মতে, 'শিক্ষকদের সুযোগ-সুবিধার অধিকার থাকলে ছাত্রদেরও অধিকার আছে।'

আর কী বললেন?
'আদালত পড়ুয়াদের জন্য চিন্তিত', একই মামলায় মন্তব্য হাইকোর্টের বিচারপতির। তাঁর মতে, শিক্ষকদের যেমন বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে তেমনই 
'ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। প্রসঙ্গত, পুরুলিয়ার প্রাথমিক স্কুল থেকে বদলি নিতে মামলা করেন এক শিক্ষক। সেই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'ওই স্কুলে কতজন পড়ুয়া রয়েছে ?' আদালতে জানালেন মামলাকারীর আইনজীবী জানান, ৫৬ জন পড়ুয়া রয়েছে। এর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'এখন ভালো করে ছাত্রদের পড়াতে বলুন।
এখন আমি কোনও বদলির নির্দেশ দেব না।' তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর কথাও। বলেন, 'বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি মামলায় রাজ্যের স্কুলগুলির ছাত্র-শিক্ষক অনুপাত জানতে চেয়েছিলেন, আমিও চাইছি।' প্রসঙ্গত সপ্তাহদুয়েক আগেই বাঁকুড়ার এক স্কুলের কথা সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে যেখানে লকডাউনের সময় থেকে শিক্ষক নেই। 

বন্ধ স্কুল...
স্কুলে শিক্ষক নেই। তাই লকডাউনের পর থেকেই বন্ধ স্কুল। পড়ুয়াদের বাধ্য হয়ে অন্য স্কুলে চলে যেতে হয়েছে। এই অবস্থা বাঁকুড়ার সোনামুখী ব্লকের খাগ  জুনিয়র হাইস্কুলের। সপ্তাহদুয়েক আগে স্কুল খোলার দাবিতে জেলা স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশেন দেন অভিভাবকরা। জানা যায়, ২০১৪ সালে ডেপুটেশনে ২ জন শিক্ষককে পাঠিয়ে চালু হয় স্কুল। ২০১৭ সালে ডেপুটেশনে থাকা দুই জন শিক্ষক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পঠনপাঠন। ২০১৯-এ ফের পাশের স্কুল থেকে ২ জন শিক্ষককে ডেপুটেশনে পাঠানো হলে স্কুল খোলে। তারপর কোভিড ও লকডাউনের জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার সময় ওই ২ শিক্ষকও অন্যত্র বদলি হয়ে যান। স্কুল শিক্ষকশূন্য হয়ে পড়ায় পড়ুয়ারা বাধ্য হয়ে ৯ কিলোমিটার দূরে পাঁচাল হাইস্কুলে ভর্তি হয়। লকডাউনের পর থেকে স্কুল আর খোলেনি। খাগ জুনিয়র হাইস্কুল ফের চালুর দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়া শহরে জেলা স্কুল পরিদর্শকের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 

আরও পড়ুন:নিজাম প্যালেসে SSC-এর ২ প্রাক্তন চেয়ারম্যানকে তলব, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget