এক্সপ্লোর

Book Fair: ভয়ঙ্কর করোনার মধ্যে গঙ্গাসাগর-কেঁদুলি মেলা হতে পারলে, বইমেলায় আপত্তি কেন? প্রশ্ন নানা মহলে

এ ক্ষেত্রেই নানা মহলে প্রশ্ন উঠছে, ভয়ঙ্কর করোনার মধ্যে ধর্মীয়-সাংস্কৃতিক মেলা হতে পারলে, বইমেলায় আপত্তি কেন? যে কোনও ধরনের জমায়েত থেকেই ছড়াতে পারে করোনা!

কলকাতা: হু হু করে বাড়ছে করোনা (Covid Positivity Rate)। তারই মধ্যে অনুষ্ঠিত হল গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022) ও বীরভূমে জয়দেব-কেঁদুলির মেলা (Jaydeb Kenduli fair)। যদিও করোনার কারণে বাতিল হয়েছে বিভিন্ন জেলার বইমেলা। বিভিন্ন জায়গায় পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ছোট ছোট মেলাগুলিও বাতিল করেছে প্রশাসন।

শোচনীয় করোনা পরিস্থিতি। তারই মধ্যে সাড়ম্বরে হল গঙ্গাসাগর মেলা! প্রশাসনিক সিদ্ধান্ত বদলে, বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলাও হল।যথারীতি কোভিড বিধির দফারফা! কিন্তু উল্টো দিকে কোভিড বাড়ছে - এই যুক্তিতেই নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে বিভিন্ন জেলার বইমেলার ওপরে। কোথাও মাঝপথেই বন্ধ হয়ে গেছে বই মেলা।

করোনার কোপে বন্ধ মধ্যমগ্রাম বইমেলা। গত ৩১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি অবধি মধ্যমগ্রামে বইমেলা চলার কথা ছিল। কিন্তু করোনার বাড় বাড়ন্তের জেরে ৩ দিন আগেই বন্ধ হয়ে যায় মেলা! করোনার কোপে বন্ধ বইমেলা

চলতি মাসেই হুগলির উত্তরপাড়া, পাণ্ডুয়া-সহ বিভিন্ন জায়গায় বইমেলার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছিল। করোনার বাড়বাড়ন্তের জেরে সবক’টিই আপাতত বন্ধ করতে হয়েছে! 

১০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল আসানসোল বইমেলা। যদিও পশ্চিম বর্ধমানে হু হু করে করোনার সংক্রমণ বাড়ায়, তা শেষ মুহূর্তে বইমেলা স্থগিত করে দেওয়া হয়েছে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মালদা জেলা বইমেলার প্রস্তুতি চলছিল। কিন্তু, কোভিড পরিস্থিতি সঙ্গীন হওয়ায় তা এই বছরের মতো বন্ধ করে দিতে হয়েছে।

১ জানুয়ারি উদ্বোধন হয় ঝাড়গ্রাম জেলা বইমেলা। ২ দিন চলার পরই করোনার দাপটের কারণ দেখিয়ে বইমেলা বন্ধ করে দেয় প্রশাসন।
বাঁকুড়ার মেজিয়া বইমেলা শুরু হওয়ার কথা ছিল আগামী ১৭ জানুয়ারি। যদিও করোনার কারণে, বইমেলা স্থগিত রাখতে হয়েছে উদ্যোক্তাদের।

আর এ ক্ষেত্রেই নানা মহলে প্রশ্ন উঠছে, ভয়ঙ্কর করোনার মধ্যে ধর্মীয়-সাংস্কৃতিক মেলা হতে পারলে, বইমেলায় আপত্তি কেন? যে কোনও ধরনের জমায়েত থেকেই ছড়াতে পারে করোনা! তাহলে তো জেলায় জেলায় একের পর এক বইমেলার মতোই গঙ্গাসাগর মেলাও বন্ধ করে দেওয়া উচিত ছিল! তাহলে কি ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে বলেই, কোপ শুধু বইমেলায়?

মার্কিন সাহিত্যিক রে ব্র্যাডবেরি বলেছিলেন, ‘একটি সংস্কৃতিকে ধ্বংস করতে হলে তোমার বই পোড়াতে লাগবে না, স্রেফ মানুষকে বই পড়া বন্ধ করাতে পারলেই হলো।’ যে কোনও জায়গায়, যে কোনও প্রেক্ষাপটে, যে কোনও সময়ে, এই কথাটি....কিন্তু সমান প্রাসঙ্গিক এবং ইঙ্গিতবাহী।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের, শুরু হল মাইকিং
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের, শুরু হল মাইকিং
NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget