এক্সপ্লোর

IIM Incident: IIM জোকাকাণ্ডে সক্রিয় রাজ্য মহিলা কমিশন, সন্দিহান NCW

kolkata News: জোকায় IIM কলকাতায় ধর্ষণের অভিযোগে তৎপর রাজ্য মহিলা কমিশন। অন্যদিকে, এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশন।

কলকাতা: IIM জোকায় ধর্ষণের অভিযোগে তোলপাড়। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে এহেন ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল রাজ্য মহিলা কমিশন। ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। 

জোকায় IIM কলকাতায় ধর্ষণের অভিযোগে তৎপর রাজ্য মহিলা কমিশন। অন্যদিকে, এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনর চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, IIM কলকাতার ঘটনায় গতকালই তাঁরা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছেন। আজ কমিশনের সদস্যরা হরিদেবপুর থানায় যাবেন। নির্যাতিতার সঙ্গেও কথা বলতে চায় রাজ্য মহিলা কমিশন। লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছি। যদি কোনও ক্ষেত্রে আটকে না যায় এবং ওই তরুণী ও তাঁর পরিবার যদি অস্বস্তি বোধ না করে আমার কথা বলার চেষ্টা করছি। হরিদেবপুর থানার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা বলেছি ৩টে নাগাদ যেতে চাই। প্রিমিয়াম বা সাধারণ বলে বিভাজন করতে চাই না। কোথাও এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, কী হচ্ছে। রাজ্য মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করলেও ঘটনা নিয়ে সন্দেহপ্রকাশ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা ভট্টাচার্য জানিয়েছেন, জোকায় IIM কলকাতায় ধর্ষণের অভিযোগ ওঠায় তাঁরা উদ্বিগ্ন। কমিশনের দাবি, যে তথ্য মিলেছে, তাতে ধর্ষণ নয়, যৌন নিগ্রহের অভিযোগ করা হয়েছে। কী ঘটনা ঘটেছে জানতে জাতীয় মহিলা কমিশনও নির্যাতিতার সঙ্গে কথা বলতে চায় বলে জানিয়েছেন অর্চনা ভট্টাচার্য। 

এদিকে জোকার IIM কলকাতা ক্যাম্পাসে তরুণী মনোবিদকে ধর্ষণের অভিযোগে এবার তদন্ত করবে SIT. একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এর পাশাপাশি, IIM কর্তৃপক্ষের কাছ থেকে ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চেয়েছে পুলিশ। সূত্রের খবর, রাস্তার CC ক্যামেরায় শুক্রবার তরুণী মনোবিদকে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায়। ওই দিন তরুণী ক্যাম্পাসের কোথায় কোথায় গেছিলেন, কে তাঁকে নিয়ে গেছিলেন, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। লেক ভিউ হস্টেলের যে ঘরে ধর্ষণ হয়েছে বলে অভিযোগ, ইতিমধ্যেই সেই রুম সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের পোশাক। ধৃতের মেডিকো লিগাল টেস্টও করানো হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget